সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ইলিশ: উৎস স্থানের চেয়ে ঢাকায় কেন ইলিশের দাম কম

বরিশালের মেয়ে লাভলী আক্তার ঢাকায় এক জোড়া ইলিশ মাছ কিনেছিলেন ১৬০০ টাকা দিয়ে। কয়েকদিন পরে তিনি গ্রামের বাড়ি বাকেরগঞ্জে গিয়ে গিয়ে দেখতে পান, একই আকৃতির একজোড়া ইলিশ সেখানে বিক

বরিশালের মেয়ে লাভলী আক্তার ঢাকায় এক জোড়া ইলিশ মাছ কিনেছিলেন ১৬০০ টাকা দিয়ে। কয়েকদিন পরে তিনি গ্রামের বাড়ি বাকেরগঞ্জে গিয়ে গিয়ে দেখতে পান, একই আকৃতির একজোড়া ইলিশ সেখানে বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়।

''আমি খুব অবাক হলাম। কারণ এসব জায়গা থেকেই তো ইলিশ ধরে ঢাকায় পাঠানো হয়। অথচ সেখানে ইলিশ মাছের দাম কম, আর যেখানে ইলিশ ধরা পড়ছে, সেখানে মাছের দাম এতো বেশি!''

এরকম অভিজ্ঞতা শুধু তার একার নয়।

ঢাকার কাঠালবাগান মাছ বাজারের একজন ক্রেতা নাজমা আনোয়ার বলছেন, দুইদিন আগে তিনি এক কেজি ওজনের একেকটি ইলিশ মাছ কিনেছেন ৯০০ টাকা কেজি দরে।

অপরদিকে ঝালকাঠির একজন ক্রেতা তৈমুর হোসেন বলছেন, সেখানে এখন এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি হিসাবে।

এসব ইলিশ নদী বা সাগর থেকে ধরার পর, বরফ দিয়ে, ট্রলার বা ট্রাকে করে বহু পথ পাড়ি দিয়ে ঢাকার মতো শহরগুলোয় বিক্রি করা হয়।

কিন্তু যেখানে ধরা পড়ছে, ঢাকার তুলনায় সেসব উৎস স্থানে কেন ইলিশের দাম চড়া?

বরগুনার পাথরঘাটায় ইলিশ মাছের ব্যবসা করেন মজনু হোসেন। তিনি পাইকারি দরে ইলিশ কিনে ঢাকায় পাঠান।

তার সঙ্গে কথা বলে জানা গেল, এই ইলিশের মোকামে [ব্যবসার জন্য নির্ধারিত স্থান] মূলত দুই ধরণের ইলিশ মাছ আসে। একটি নদী থেকে ধরা ইলিশ মাছ, যেগুলো আশেপাশের বড় বড় নদী, যেমন পশুর নদী, বলেশ্বর নদী ইত্যাদি থেকে ধরা হয়।

এগুলো আসলে ধরার দিনেই আড়তে চলে আসে। স্বাদও বেশি। এগুলো একটু চড়া দামে বিক্রি করা হয়। এই মোকামে এগুলোর কেজি বিক্রি হয় ৭৫০ টাকা থেকে শুরু করে ৯০০ টাকার মধ্যে। ইলিশ বেশি বড় হলে দামও একটু বেশি হয়।

বিবিসি বাংলাসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ভিয়েতনামের পাঙাশ খামারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে গবেষণা

স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২৪ লাখ পাউন্ডের একটি প্রকল্প খতিয়ে দেখবে ভিয়েতনামের পাঙাশ চাষে কীভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে ওঠে, আর ওষুধ কাজ না করলে চাষিরা কী বিকল্প নিতে পারেন।

AgNavigator১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)