সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কুড়িগ্রাম-গাইবান্ধার ৯ উপজেলায় ধরা পড়ছে ইলিশ

রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ৯টি উপজেলায় ধরা পড়ছে ইলিশ মাছ। তবে দু'বছর আগে রংপুরের তিস্তায় ইলিশ পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে না। তিস্তাসহ অন্যান্য নদীর নাব্যতা ফ

রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ৯টি উপজেলায় ধরা পড়ছে ইলিশ মাছ। তবে দু'বছর আগে রংপুরের তিস্তায় ইলিশ পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে না। তিস্তাসহ অন্যান্য নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পারলে রংপুর অঞ্চলের নদ-নদীগুলো ইলিশের অভয়াশ্রম হতে পারে। তবে এজন্য চাই প্রয়োজনীয় পদক্ষেপ।

রংপুর মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার ৫ উপজেলা এবং গাইবান্ধা জেলার ৪টি উপজেলায় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে দেশের অন্যান্য স্থানের তুলনায় পরিমান কম। প্রতিবছর এই দুই জেলায় ৬০ থেকে ৭০ মেটিক টন ইলিশ পাওয়া যায়। সম্প্রতি ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশের ন্যায় ইলিশ ধরা বন্ধ ছিল এই দুই জেলায়। এসময় একহাজার ৩০০ জেলেকে ২৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এদিকে মৎস বিভাগের মতে দুইবছর আগেও তিস্তা নদীর গঙ্গাচড়া মহিপুর এলাকায় ইলিশ পাওয়া যেত। কিন্তু এখন তিস্তায় ইলিশ পাওয়া যায় না। কারণ হিসেবে অবসরপ্রাপ্ত মৎস জরিপ কর্মকর্তা জুবায়ের আলী বলেন, ইলিশ মূলত সাগরের মাছ। যে সব নদীর সাথে সাগরের যোগ আছে সেই সব নদীতে ইলিশ পাওয়া যায। রংপুর অঞ্চলে বর্ষাকালে ব্রক্ষ্মপুত্র খরস্রোতা হয়ে থাকে তাই ওই সময় সেখানে ইলিশ পাওয়া যায়।

তিনি বলেন, একসময় তিস্তা খরস্রোতা ছিল। সাগর থেকে তিস্তাতেও ইলিশ আসত ডিম পাড়তে। এই অঞ্চলে ইলিশের আগমন ঘটাতে নদীর নাব্যতা ফিরিয়ে আনার বিকল্প নেই। নদীগুলোকে খরস্রোতা করতে পারলেই দেশের অন্যান্য স্থানের মতো এখানকার নদীতে ইলিশ পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জের মৎস্য চাষি সমিতির সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বলেন, গাইবান্ধার ব্রক্ষপুত্র নদীতে বর্ষা মৌসুমে প্রচুর ইলিশ পাওয়া যায। এসব ইলিশ স্থানীয় পর্যায়ে চাহিদা মেটানো হয়।

রংপুর মৎস্য অধিদপ্তররের অতিরিক্ত পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, কুড়িগ্রাম ও গাইবান্ধার মোট ৯টি উপজেলায় ইলিশ পাওয়া যাচ্ছে। সরকারের ইলিশ নিধন বন্ধ কার্যক্রমে এই ৯ উপজেলায় ১৩০০ জন মৎস্য চাষিকে সহায়তা দেয়া হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)