সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চড়া মজুরিতে ধান কাটতে পারছেন না কৃষকরা

মাঠে মাঠে এখন পাকা ধান। কিন্তু শ্রমিক সংকটে সময়মতো ধান কেটে ঘরে তুলতে পারছেন না ফেনীর পরশুরাম উপজেলার কৃষকরা। শ্রমিক মিললেও জনপ্রতি একদিনের মজুরি দিতে হচ্ছে ১২০০ থেকে ১২৫০ টাকা, সঙ্গে দুই বেলা খাবার। এতে খরচ পড়ছে প্রায় দেড় হাজার টাকার মতো।

মাঠে মাঠে এখন পাকা ধান। কিন্তু শ্রমিক সংকটে সময়মতো ধান কেটে ঘরে তুলতে পারছেন না ফেনীর পরশুরাম উপজেলার কৃষকরা। শ্রমিক মিললেও জনপ্রতি একদিনের মজুরি দিতে হচ্ছে ১২০০ থেকে ১২৫০ টাকা, সঙ্গে দুই বেলা খাবার। এতে খরচ পড়ছে প্রায় দেড় হাজার টাকার মতো।

এদিকে বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮২০ থেকে ৮৫০ টাকা করে। সম্প্রতি উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌর এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে।

কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৩২৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হেক্টর প্রতি গড়ে পাঁচ থেকে সাত টন করে ফলন পাওয়া যাচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি এলাকায় কমবেশি বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে শ্রমিক সংকট থাকায় কৃষকদের অনেকে নিজে ও পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটার কাজে নেমেছেন।

উপজেলার জয় চাঁদপুর গ্রামের কৃষক আবুল খায়ের জানান, তিনি এবার আড়াইশ শতকে বোরো ধানের আবাদ করেছেন। রোগবালাই নিয়ে দুশ্চিন্তায় থাকলেও ফলন ভালো হয়েছে। কিন্তু বাজারে ধানের চাহিদা ও মূল্য অনেক কম থাকায় লোকসানের মুখে পড়তে হচ্ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমান জানান, বোরোর দাম কম থাকায় কৃষকদের ভালোভাবে ধান শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিচ্ছেন তিনি। কয়েক দিন পর সরকারি উদ্যোগে ধান কেনা শুরু হবে।

পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, চলতি বোরো মৌসুমে শ্রমিকের দাম বেশি। কিন্তু তার বিপরীতে ধানের বাজার দাম কম হওয়ায় কৃষকরা লোকসান গুনতে হচ্ছে। কৃষকদের প্রতি পরামর্শ, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটলে খরচ বাঁচবে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)