সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ঈদের আগে খড় ও ঘাসের চড়া দামে বিপাকে খামারিরা

ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে হঠাৎ বেড়েছে খড়ের দাম। গরুর অন্যতম প্রধান খাদ্য এই খড়ের দাম অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন দ্বিগুণের বেশি। এছাড়া বৃষ্টির অজুহাতে ঘাসের দামও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খামারিরা।

ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে হঠাৎ বেড়েছে খড়ের দাম। গরুর অন্যতম প্রধান খাদ্য এই খড়ের দাম অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন দ্বিগুণের বেশি। এছাড়া বৃষ্টির অজুহাতে ঘাসের দামও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খামারিরা।

রাজশাহীর গোদাগাড়ী, চারঘাট, পুঠিয়াসহ বিভিন্ন হাটে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি আঁটি খড় বিক্রি হচ্ছে ৬-৭ টাকায়। আর এক বান্ডিল ঘাস বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৮০ টাকা দরে। আগে ঈদের মৌসুমে ঘাস ও খড় বিক্রি হতো এর প্রায় অর্ধেক দামে।

বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরুতেই অতিবৃষ্টি হওয়ায় ধান সময়মতো ঘরে তোলা যায়নি। ফলে নতুন খড় তৈরি না হওয়ায় পুরোনো সংরক্ষিত খড়ের ওপর চাপ বেড়েছে। এতে করে সংকট তৈরি হয়েছে বাজারে।

আরও পড়ুন-

চরাঞ্চলের কৃষক ফারুক হোসেন জানান, ধান কাটার সময়ই বৃষ্টি শুরু হয়। জমিতে পানি জমে যাওয়ায় খড়ের ব্যবস্থা করা সম্ভব হয়নি। ফলে দ্বিগুণ দামে খড় কিনতে হচ্ছে। একই অবস্থা ঘাসেরও। বেশি দামে কিনতে হচ্ছে ঘাস। খড়ের চাহিদা থাকলেও সরবরাহ কম আর সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি মুনাফা নিচ্ছে।

গোদাগাড়ীর খামারি আমিনুল হক বলেন, প্রতিদিন গরুর জন্য যে পরিমাণ খড় দরকার, তা এখনকার দামে কিনে চালানো অসম্ভব। দুশ্চিন্তায় আছি, খাবার সংকট থাকলে মোটাতাজা করবো কীভাবে।

পুঠিয়ার খামারি হাসিবুল হাসান বলেন, বাজারে গেলেই শোনা যায় ঈদের জন্য দাম বেশি। কিন্তু ঈদের নাম করে যদি খাবারের দাম এমন বাড়ে তাহলে আমাদের খামার টিকবে কীভাবে।

কাশিয়াডাঙ্গার গৃহস্থ তৌফিক বললেন, গত বছর ৩ হাজার টাকায় যে খড় কিনেছি, এবার ৬ হাজার টাকা চাওয়া হচ্ছে। এটা অসম্ভব হয়ে যাচ্ছে।

রাজশাহী সিটি হাটের খড় ও ঘাস বিক্রেতা মো. শিবলী বলেন, এবার তেমন নতুন খড় পাওয়া যায়নি। যা আছে সব পুরাতন। আমাদেরই বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকারি থেকে আমরা প্রতি হাজার আঁটি খড় সাড়ে ৬ হাজার টাকায় কিনে এনেছি। ঈদের সময় ৫০০ টাকা লাভ করে ৭ হাজার টাকা বিক্রি করছি। আর বৃষ্টির কারণে ঘাস পাওয়া যাচ্ছে না। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীতে এবারের মৌসুমে প্রায় ৬.৫ থেকে ৭ লাখ আঁটি খড় উৎপাদন হয়েছে, যার ওজন ৪৯১৭২৫ কেজি। যার বাজার মূল্য সাড়ে ৪ টাকা দরে মোট প্রায় ২২ লাখ টাকা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শারমিন সুলতানা বলেন, কোরবানির ঈদে খড়ের চাহিদা বাড়বেই। শহরেতো গরু পোষা হয় না, গ্রামের গরুগুলো শহরে চলে আসছে। ফলে খড়ের ওপর চাপ থাকবেই। কিছু লোক সেই সুযোগ নিচ্ছে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)