সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

শূন্য থেকে পৌনে ৮০০ বিঘা জমির চাষি ‘মাটির নায়ক’ হযরত

পৌনে ৮০০ বিঘা জমিতে কৃষি খামার গড়েছেন হযরত আলী নামের এক তরুণ উদ্যোক্তা। শেরপুর সদরে চার খ- জমিতে তার ওই বিশাল খামার। প্রান্তিক কৃষকের সন্তান হিসেবে কঠিন চড়াই উৎরাই পেরিয়ে তাকে পৌঁছতে হয়েছে আজকের জায়গায়।

পৌনে ৮০০ বিঘা জমিতে কৃষি খামার গড়েছেন হযরত আলী নামের এক তরুণ উদ্যোক্তা। শেরপুর সদরে চার খ- জমিতে তার ওই বিশাল খামার। প্রান্তিক কৃষকের সন্তান হিসেবে কঠিন চড়াই উৎরাই পেরিয়ে তাকে পৌঁছতে হয়েছে আজকের জায়গায়।

বাল্যবেলায় তিন বেলার খাবারও জোটেনি ঠিকমতো। কাজের সন্ধানে নামতে হয়েছে রাস্তায়। ফুটপাতের হকার থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক, শ্রমঘন এমন অনেক পেশাতেই যুক্ত হতে হয়েছে। একটি ছোট মুদি দোকানকে ঘিরে কয়েক বছরে পাল্টে গেছে হযরত আলীর দিন। এখন ঢাকার যাত্রাবাড়ি ধলপুরের মুদি মোকামের বড় মহাজন হযরত। তিনিই জন্মভূমি শেরপুর সদরে গড়ে তুলেছেন বিশাল কৃষি খামার।

শেরপুর সদরের জংগলদিতে ১’শ ৩৭ বিঘা, রঘুনাথপুরে ১শ’ ৬৭ বিঘা, বাদশালাতে ১শ’ ৫৩ বিঘা আর রৌহায় ৩’শ ১৭ বিঘা। সবই মিশ্র ফল বাগান। বাগানের আয়োজন আর নিসর্গ পরিকল্পনা ইউরোপ আমেরিকার পারিবারিক খামারগুলোর মতো। এখানে রয়েছে নার্সারি ও মাছ চাষ, জৈব সার, পোল্ট্রি, দুগ্ধ ও প্রাণি সম্পদের খামার। হযরত বলছেন, গণমাধ্যমই তাকে টেনে এনেছে কৃষিতে।

কৃষি নিয়ে বহুদূর যাবার স্বপ্ন হযরতের। তার এই স্বপ্ন পথে যুক্ত হয়েছে বহু মানুষ। তাদের জীবনেও আলোর সন্ধান দিয়েছে এই উদ্যোক্তা।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)