সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৫ কিমি/ঘ

হাবিবুর রহমানের ছাদকৃষিতে আম গাছের বিশাল সংগ্রহ

রাজধানীর উত্তরায় ছয়তলা ভবনের ছাদে সমৃদ্ধ কৃষিক্ষেত্র গড়ে তুলেছেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হাবিবুর রহমান। বিভিন্ন জাতের আমের বড় এক সংগ্রহ রয়েছে তার ছাদকৃষিতে।

রাজধানীর উত্তরায় ছয়তলা ভবনের ছাদে সমৃদ্ধ কৃষিক্ষেত্র গড়ে তুলেছেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হাবিবুর রহমান। বিভিন্ন জাতের আমের বড় এক সংগ্রহ রয়েছে তার ছাদকৃষিতে।

২ হাজার ৫শ’ বর্গফুটের এই ছাদের কৃষি আয়োজনে আমগাছই রয়েছে ৬০ প্রজাতির। হাড়িভাঙ্গা কিংবা ব্যানানা আম থেকে শুরু করে পালমার কিউজাই জাতের আমও এখানে রয়েছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন (অব.) হাবিবুর রহমান।

এই ছাদকৃষিতে আমের বাইরেও প্রাচুর্য রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ফলের। আখ থেকে শুরু করে বিভিন্ন সবজির এই প্রাচুর্য দেখে বোঝাই যায় না, কৃষির এই অনুশীলন মাটি থেকে এত ওপরে।

এখান থেকে শুধু ক্যাপ্টেন হাবিবের পারিবারিক পুষ্টি চাহিদাই মিটছে না, কৃষির প্রতি অনুরক্ত হয়ে উঠেছে তার পরিবারের অন্য সব সদস্যও। তারা বলছেন, এই ছাদকৃষিই হয়ে উঠেছে তাদের প্রাণশক্তির যেমন অনন্য এক উৎস।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)