সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

৫১৯ কোটি টাকার চিনি-সয়াবিন তেল-মসুর ডাল কিনছে সরকার

৫১৯ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকার চিনি, পরিশোধিত সয়াবিন তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ২৫ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ১৫৭ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৫০০ টাকা, ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনতে ২৮২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হ

৫১৯ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকার চিনি, পরিশোধিত সয়াবিন তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ২৫ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ১৫৭ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৫০০ টাকা, ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনতে ২৮২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৮ কোটি ৯৬ লাখ টাকা।

বুধবার (১২ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই চিনি, তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২৫ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। প্রতি মেট্রিক টন চিনির দর নির্ধারণ করা হয়েছে ৫১৪ মার্কিন ডলার। এ ক্রয়ে মোট ব্যয় হবে ১৫৭ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৫০০ টাকা। চিনি সরবরাহের জন্য সুপারিশ করা দরদাতা ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি চাহয়া এনার্জি।

একই বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ২৮২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের দর নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৫০ মার্কিন ডলার। সয়াবিন তেল সরবরাহের জন্যও সুপারিশ করা দরদাতা ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি চাহয়া এনার্জি।

এদিকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের জাতীয় পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন দুই লিটারের পিইটি বোতলে ক্রয়ের একটি প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি সভার আলোচনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে এ প্রস্তাবের কোনো ক্রয়মূল্য অনুমোদন বা সুপারিশ করা হয়নি।

বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের জাতীয় পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ৫০ কেজির বস্তায় ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্রয়ে মোট ব্যয় হবে ৭৮ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দর নির্ধারণ করা হয়েছে ৭৮ টাকা ৯৬ পয়সা। মসুর ডাল সরবরাহের জন্য সুপারিশ করা দরদাতা রাজশাহীর পবা উপজেলার দাওকান্দি এলাকার নাবিল নাবা ফুডস লিমিটেড।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)