সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কীটনাশক ব্যবহার না করেই সবজি চাষে গনি মিয়ার বাজিমাত

নিজের পর্যাপ্ত জমি নেই তাতে কী? অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমে যে ভাগ্য বদলানো সম্ভব, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমনিরহাটের কালীগঞ্জের কৃষক গনি মিয়া। অন্যের কাছ থেকে আড়াই বিঘা জমি লিজ নিয়ে এবং উপজেলা কৃষি অফিসের বৈজ্ঞানিক পরামর্শ কাজে লাগিয়ে বিষমুক্ত লাউ চাষ করে তিনি এখন পুরোপুরি স্বাবলম্ব

নিজের পর্যাপ্ত জমি নেই তাতে কী? অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমে যে ভাগ্য বদলানো সম্ভব, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমনিরহাটের কালীগঞ্জের কৃষক গনি মিয়া। অন্যের কাছ থেকে আড়াই বিঘা জমি লিজ নিয়ে এবং উপজেলা কৃষি অফিসের বৈজ্ঞানিক পরামর্শ কাজে লাগিয়ে বিষমুক্ত লাউ চাষ করে তিনি এখন পুরোপুরি স্বাবলম্বী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গনি মিয়ার বিশাল মাচাজুড়ে ঝুলছে সারি সারি সবুজ লাউ। প্রতিদিন খেত থেকে অন্তত ৩০ থেকে ৪০টি লাউ বিক্রি করছেন তিনি। শুধু লাউ নয়, বুদ্ধিমত্তার সঙ্গে একই জমিতে সাথী ফসল হিসেবে চাষ করেছেন পেঁয়াজ, রসুন, বেগুন ও টমেটো। এতে করে এক মৌসুমেই কয়েক গুণ বেশি আয়ের পথ তৈরি হয়েছে তাঁর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কাজে লাগিয়ে এই সাফল্য পেয়েছেন এই কৃষক। উদ্যোক্তা গনি মিয়া বলেন, কৃষি অফিস থেকে ট্রেনিং নিয়ে লাউ চাষ শুরু করি। আল্লাহর রহমতে ফলন বেশ ভালো হয়েছে। প্রতিদিন লাউ বিক্রি করে আমি আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছি। সবচেয়ে বড় কথা হলো, আমার বাগানে আমি কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না। এর বদলে খৈল পচা পানি, কলা এবং আখের লালিগুড় মিশিয়ে তৈরি মিশ্রণ (বিষটোপ) ব্যবহার করছি।

সম্পূর্ণ নিরাপদ, বিষমুক্ত ও ফরমালিনমুক্ত এই সবজি কিনতে গনি মিয়ার ক্ষেতে ভিড় করছেন স্থানীয়রা। রতন সরকার নামের এক গ্রামবাসী বলেন, আমরা গনি ভাইয়ের ক্ষেত থেকে নিয়মিত লাউ কিনে খাই। রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত হওয়ায় এর স্বাদও দারুণ। তাকে দেখে অনেকেই এখন এমন নিরাপদ চাষাবাদে আগ্রহী হচ্ছেন।

গনি মিয়ার এই পরিবেশবান্ধব সাফল্যের খবর ছড়িয়ে পড়েছে দূর-দূরান্তেও। জেলার হাতীবান্ধা উপজেলা থেকে পরামর্শ নিতে আসা সুমন ইসলাম জানান, গনি ভাইয়ের বিষমুক্ত লাউ চাষের খবর শুনে বাগানটি দেখতে এসেছি। আমার নিজের জমি আছে। তার কাছ থেকে ভালো পরামর্শ পেলাম, বাড়ি ফিরে কীটনাশক ছাড়াই আমিও এমন একটি লাউয়ের বাগান গড়ে তুলতে চাই।

কৃষকের এই সাফল্যে আনন্দিত উপজেলা কৃষি বিভাগও। প্রণোদনা কর্মসূচির আওতায় গনি মিয়াকে বীজ ও সার সহায়তা দেওয়ার পাশাপাশি নিয়মিত মাঠে গিয়ে পরামর্শ দিয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, সরকারি প্রণোদনার আওতায় এবার পুরো উপজেলায় ৫০ জনের বেশি কৃষককে লাউ বীজ ও সার দেওয়া হয়েছে। আমরা কৃষকদের 'টু-জি' ও 'থ্রি-জি' কাটিং প্রযুক্তির মতো আধুনিক কলাকৌশল সম্পর্কে ধারণা দিচ্ছি, যার কারণে ফলন বৃদ্ধি পাচ্ছে এবং মাঠে ব্যাপক সাড়া পড়েছে। আধুনিক এসব প্রযুক্তি ব্যবহারের ফলে আগামী দিনে আমাদের কৃষকরা আরও বেশি স্বাবলম্বী হবেন।

মহসীন ইসলাম শাওন/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)