সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

পাথরঘাটায় চারটি ভোল মাছ পৌনে ১৮ লাখ টাকায় বিক্রি

বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে চারটি ভোল মাছ বিক্রি হয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায়। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে পাইকারি বাজারের মৎস্য আড়তদার

বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে চারটি ভোল মাছ বিক্রি হয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায়। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে পাইকারি বাজারের মৎস্য আড়তদার নজরুল ইসলাম নিলামে মাছ চারটি বিক্রি করেন। মাছ চারটির ওজন ২ মণ ১০ কেজি।

স্থানীয় জেলে বেল্লাল হোসেন বলেন, সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে গত মঙ্গলবার রাতে কোরাল মাছ ধরতে জাল ফেলে অপেক্ষা করছিলেন জেলেরা। পরে ওই জালে চারটি মাছ ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলেরা ওই মাছ পাথরঘাটা বিএফডিসি ঘাটে পাইকারি বাজারে নিয়ে আসেন।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সাবেক সভাপতি মোস্তফা আলম ওই ভোল মাছ চারটি কিনে নেন। এ মাছ বিদেশে পাঠানো হবে।

আরকে ফিশের স্বত্বাধিকারী মৎস্য আড়তদার নজরুল ইসলাম ২ মণ ১০ কেজি ওজনের ওই চারটি ভোল মাছ নিলাম ডাকে বিক্রি করেন। পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সাবেক সভাপতি মোস্তফা আলম ওই ভোল মাছ চারটি কিনে নেন। প্রতি মণ ৭ লাখ ৯০ হাজার টাকা দরে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায় মাছগুলো বিক্রি হয়েছে।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সাবেক সভাপতি মোস্তফা আলম বলেন, এ মাছকে স্থানীয়ভাবে দাতিনা মাছ বলে। আবার অনেকে ‘দাতিনা ভোল’ও বলে থাকেন। এটি ভোল মাছের এটি প্রজাতি। এ মাছ বিদেশে পাঠানো হবে। তবে এ মাছ দেখতে অনেকটা কোরাল মাছের মতো।

প্রথম আলোসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)