সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪২%বাতাস ১২ কিমি/ঘ

জয়পুরহাটে ভারত থেকে আসা মেছো বিড়াল ছেড়ে দিয়েছে বন বিভাগ

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা কমরপুর হাজীপাড়া গ্রামে ঢুকেপড়া গেছো মেছো বিড়ালটি উদ্ধার করে একটি জঙ্গলে ছেড়ে দিয়েছে বন বিভাগ।

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা কমরপুর হাজীপাড়া গ্রামে ঢুকেপড়া গেছো মেছো বিড়ালটি উদ্ধার করে একটি জঙ্গলে ছেড়ে দিয়েছে বন বিভাগ।

ওই গ্রামে মেছো বিড়াল ঢুকে পড়েছে জেনে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে ছুটে যায়। এলাকাবাসীসহ তারা মেছো বিড়ালটিকে উদ্ধারে ব্যর্থ হলে রাজশাহী বন বিভাগকে খবর দেয়া হয়। তারা এসে মেছো বিড়ালটি উদ্ধার করে পাশের আরেকটি জঙ্গলে ছেড়ে দেয়।

কমরপুর হাজীপাড়া গ্রামের লাইজু, কুতুবউদ্দিন, নেপালসহ প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে হাজীপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম বাঁশ ঝাড়ে বন্য প্রাণীটি দেখে চিৎকার করে স্থানীয়দের খবর দেন। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমাতে থাকেন। জনতার ভয়ে প্রাণী বাঁশঝাড়ে ঢুকে পড়ে। বন্যপ্রাণীটি ভারতের কোনো এক বন-জঙ্গল থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

জয়পুরহাট থানার চকবরকত পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিলাদুন্নবী জানান, স্থানীয়দের খবর পেয়ে বন্যপ্রাণীসহ এলাকাবাসীর নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগকেও জানানো হয়।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

নওগাঁর বদলগাছির মাঠে হীরামন টিয়ার ঝাঁক, ভোর থেকে ক্যামেরা হাতে আলোকচিত্রীরা

হেমন্তের ভোরে নওগাঁর বদলগাছির দোনাইল গ্রামের মাঠে নামছে হীরামন টিয়ার ঝাঁক; স্থানীয় যুবক আরিফ আফরান নিজ খরচে পাখিদের জন্য ঘাস চাষ করেছেন, আর দেশের নানা প্রান্ত থেকে ৬০-৭০ জন আলোকচিত্রী এসেছেন।

দিনাজপুর টিভি১৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

জলাধার আইন ভেঙে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, কাজ বন্ধ করল সিটি করপোরেশন

ছাত্রাবাস করতে প্রায় ৩০ শতাংশের পুকুরে রাতভর বালু ফেলার অভিযোগ উঠেছে সরকারি বরিশাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে; সিটি করপোরেশন কাজ বন্ধ করেছে, পরিবেশ অধিদপ্তর সত্যতা পেয়ে নোটিশ দিচ্ছে।

আজকের পত্রিকা১৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধ ও খাল খননে ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ তদারকিতে ঢাকার দুই সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বার্তা২৪১৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)