সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বরগুনায় ইলিশ শিকারে যাচ্ছেন জেলেরা

গতরাত ১২টায় শেষ হয়েছে সাগর ও নদ-নদীতে ইলিশ মাছ ধরার ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আজ মঙ্গলবারের শুরুতে গভীর রাত থেকেই জেলেরা ট্রলার নিয়ে ছুেটছেন সাগরে। নেমেছেন নদীতে। ২২ দিন

গতরাত ১২টায় শেষ হয়েছে সাগর ও নদ-নদীতে ইলিশ মাছ ধরার ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আজ মঙ্গলবারের শুরুতে গভীর রাত থেকেই জেলেরা ট্রলার নিয়ে ছুেটছেন সাগরে। নেমেছেন নদীতে। ২২ দিন অলস সময় কাটানোর পর বরগুনার জেলেপাড়াগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলে-পাইকার-আড়তদারের পদচারণা হাঁকডাকে মুখর হয়ে উঠবে বরগুনা উপকূলের মৎস্যবন্দরের আড়তগুলো। নিষেধাজ্ঞার শেষ দিনগুলোতে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা। দীর্ঘদিন বঙ্গোপসাগর ও নদ-নদীতে মাছ আহরণ বন্ধ থাকায় এখন বেশি মাছ পাবেন বলে আশাবাদী জেলেরা।অনেক জেলেই মঙ্গলবার দুপুরে সাগরে যাত্রা শুরু করবেন। তারা জানান সরকারের আইনের প্রতি সম্মান রেখে ইলিশ শিকারে যাইনি। এ বিরতিতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে নিষেধাজ্ঞার সময়ে সরকারের দেওয়া ২০ কেজি চাল পাওয়া গেছে। আজ থেকে আবার মাছ ধরতে পারব ভেবে খুব ভালো লাগছে।

বরগুনা জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। নিষেধাজ্ঞাকালে জেলার ৩৪ হাজার ৭৪ জন নিবন্ধিত জেলেদের ৬শ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হলে জেলেরা সাগরে যাওয়া শুরু করেছেন। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার জানিয়েছেন, সাগরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা সফলভাবে পালন করা হয়েছে। স্থানীয় বরফকলগুলো বন্ধ রাখায় হয়েছিল। নিষেধাজ্ঞাকালে জেলেদের সরকারিভাবে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

বাসসসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)