সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বিষ মেশানো গম খেয়ে মারা গেলো অর্ধশত কবুতর

নাটোর সদর উপজেলায় বিষ মেশানো গমবীজ খেয়ে ৫২টি কবুতরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের চন্দ্রকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নাটোর সদর উপজেলায় বিষ মেশানো গমবীজ খেয়ে ৫২টি কবুতরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের চন্দ্রকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

চন্দ্রকোলা গ্রামের রাজু ইসলাম জানান, তার ৪০টি কবুতরসহ একই গ্রামের আরও চার/পাঁচজনের দুই শতাধিক কবুতর রয়েছে। অন্য দিনের মতো সোমবার সকালে পাখিগুলো মাঠে খাবার খেতে বের হয়।

তিনি আরও জানান, প্রতিদিন কবুতরগুলো দুপুরের পরপরই বাড়িতে ফিরে আসে। কিন্তু সোমবার বিকেলেও পাখিগুলো না আসায় তারা মাঠে খোঁজাখুঁজি শুরু করেন। এসময় তারা দেখেন, বাবু ইসলামের গমের জমির আশপাশে ৫২টি কবুতর মরে পড়ে আছে।

একই গ্রামের তারেক কবিরাজের ৩২টি কবুতর ছিল। এ ঘটনায় তারও কয়েকটি কবুতর মারা গেছে। তারেক বলেন, বাবু ইসলাম পাখির হাত থেকে গমবীজ রক্ষার জন্য বিষ মিশিয়ে তা জমিতে বপন করেছিলেন। বিষয়টি তিনি গ্রামের কাউকে জানাননি। তাই আমাদের কবুতরগুলো মারা গেছে।

এ বিষয়ে বাবু ইসলাম জানান, তিনি ছাড়াও গ্রামের আরও কয়েকজন পাখির অত্যাচার থেকে বাঁচার জন্য গমের বীজের সঙ্গে কিছু পাউডার মিশিয়েছেন। কারণ তার জমিতে কিছু স্থানে বীজ গজায়নি। একারণে কেজিতিনেক বীজের সঙ্গে তিনি পাউডার মিশিয়েছিলেন। ওই পাউডারে কবুতর মারা যাওয়ার কথা নয়। তবে কী পাউডার মিশিয়েছেন, তা তিনি বলতে পারেননি।

এ বিষয়ে তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ঘটনাটি শুনে আমি মঙ্গলবার সকালে চন্দ্রকোলা গ্রামে গিয়েছিলাম। তারা একই গ্রামের বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। একারণে জমির মালিক ক্ষমা চেয়েছেন এবং উভয়পক্ষে কোলাকুলি করে মিলমিশ করে দেওয়াসহ ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।

ক্ষতির পরিমাণ গ্রামপ্রধানরাই ঠিক করে দেবেন জানিয়ে চেয়ারম্যান ফারুক আরও বলেন, নইম নামে যে বিষ ব্যবহার করা হয়েছে তা সুগারমিল কর্তৃপক্ষ আখের পোকা নিধনের জন্য দিয়ে থাকে। এ বিষ খুচরা দোকানদারদের কাছে কীভাবে গেলো তা তদন্ত করা দরকার।

রেজাউল করিম রেজা/এমআরআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)