সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ ও মানববন্ধন করছেন চাষিরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আগের দামে আলু সংরক্ষণের ব্যবস্থা না নিলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। শনিবার (১ মার্চ) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগরে মহাসড়কে বিক্ষোভ করেন চাষিরা।

হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ ও মানববন্ধন করছেন চাষিরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আগের দামে আলু সংরক্ষণের ব্যবস্থা না নিলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। শনিবার (১ মার্চ) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগরে মহাসড়কে বিক্ষোভ করেন চাষিরা।

এসময় তারা অভিযোগ করেন, কৃষকদের সামর্থ্য বিবেচনা না করে হিমাগার কর্তৃপক্ষ দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। গতবছর কেজিপ্রতি ৪ টাকায় আলু স্টোরজাত করা হলেও, এবারে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা। এতে কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, যা তাদের উৎপাদন খরচ মেটানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এসময় আলু চাষি ও ব্যবসায়ীরা লালমনিরহাট-রংপুর মহাসড়কে আলু ও গাছের গুড়ি ফেলে ২ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করেন।

সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন বলেন, হিমাগার মালিকরা কৃষকদের কোনো কিছু না জানিয়ে হঠাৎ ভাড়া বৃদ্ধি করেন। আমাদের দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ভাড়া না কমানো হয় তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে এসে আলু চাষিদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এসময় তিনি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের পরামর্শ দেন কৃষকদের।

তিনি আরও বলেন, আগামীকাল লালমনিরহাট জেলার হিমাগার মালিকদের জরুরি বৈঠকের জন্য ডাকা হয়েছে।

রবিউল হাসান/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)