সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

ব্রোকলি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

মৌলভীবাজারের রাজনগর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পুষ্টি সমৃদ্ধ ব্রোকলি চাষ হচ্ছে। রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের আজমল আলী ৩ বিঘা জমিতে ৮ হাজার ব্রোকলি চাষ করেছেন। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝির গ্রামে পরীক্ষামূলকভাবে ২০০ ব্রোকলির চারা রোপণ করে ভালো ফলন পেয়েছেন অলি আহমেদ।

মৌলভীবাজারের রাজনগর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পুষ্টি সমৃদ্ধ ব্রোকলি চাষ হচ্ছে। রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের আজমল আলী ৩ বিঘা জমিতে ৮ হাজার ব্রোকলি চাষ করেছেন। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝির গ্রামে পরীক্ষামূলকভাবে ২০০ ব্রোকলির চারা রোপণ করে ভালো ফলন পেয়েছেন অলি আহমেদ।

কৃষি বিভাগ জানিয়েছে, ব্রোকলি বা সবুজ ফুলকপি এ জেলার শাক-সবজির পরিবারে একটি নতুন সবজির জাত। এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা এটি চাষ করে লাভবান হচ্ছেন। এর উপকারিতা অনেক, ব্রোকলি হলো অন্যান্য সবজির চেয়ে তুলনামূলকভাবে বেশি পুষ্টিকর। প্রথমবারের মতো জেলায় ১০ হেক্টর জমিতে ব্রোকলি চাষ হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা নিয়ে নতুন সবজি ব্রোকলি চাষ শুরু করেছেন। ফলন ভালো হয়েছে। বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। ভলো দামে বিক্রি করা যাচ্ছে। নতুন সবজি হওয়ায় ক্রেতারা কৌতূহলবশত বেশি কিনছেন।

জেলার রাজনগর উপজেলার আজমল জাগো নিউজকে বলেন, আমি দীর্ঘদিন ধরে শাক-সবজি চাষ করে আসছি। আমার ৪ একর জমিতে সব ধরণের শাক-সবজি রয়েছে। চলতি বছর কৃষি বিভাগের উৎসাহে ৩ বিঘা জমিতে ৮ হাজার ব্রোকলি চাষ করেছি। প্রতি পিস বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। আমার ৩ লাখ টাকা আয় করার আশা রয়েছে।

কমলগঞ্জ উপজেলার সতিঝির গ্রামে অলি আহমেদ জাগো নিউজকে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণসহ ব্রোকলির ২০০টি চারা পেয়েছেন, চারা রোপণের পর আশানুরূপ সাফল্য পেয়েছেন। নতুন সবজি হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে কিনছেন। তিনি আরো জানান, প্রতি পিস ব্রোকলি ৩৫ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে, বাজার ভালো থাকলে ৭ থেকে ৮ হাজার টাকার ব্রোকলি বিক্রি করা যাবে। আগামী বছর তিনি ১০০০ ব্রোকলির চারা রোপণ করবেন বলে আশা করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী জাগো নিউজকে বলেন, ব্রোকলি সবুজ ফুলকপি বাংলাদেশের জন্য শাক-সবজির পরিবারে একটি নতুন সবজির জাত। এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষকরা এটি চাষ করে লাভবান হচ্ছেন। মৌলভীবাজারে প্রায় ১০ হেক্টর জমিতে এবছর ব্রোকলি চাষ হয়েছে।

আব্দুল আজিজ/এমএমএফ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)