সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

কৃষকের বিশ্বকাপ ক্রিকেট যুদ্ধ | Farmers' Cricket World Cup

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বিশ্বকাপ ক্রিকেট। এদেশের ৭০ ভাগ মানুষ এখনও গ্রামে বাস করে। অন্য সব আন্তর্জাতিক ইভেন্টের মতোই বিশ্বকাপ ক্রিকেট নিয়েও শহর নগরের মানুষের মধ্যে যে উন্মাদনা, গ্রামের মানুষ সেই আনন্দ উচ্ছ্বাস থেকে অনেকটাই দূরে।

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বিশ্বকাপ ক্রিকেট। এদেশের ৭০ ভাগ মানুষ এখনও গ্রামে বাস করে। অন্য সব আন্তর্জাতিক ইভেন্টের মতোই বিশ্বকাপ ক্রিকেট নিয়েও শহর নগরের মানুষের মধ্যে যে উন্মাদনা, গ্রামের মানুষ সেই আনন্দ উচ্ছ্বাস থেকে অনেকটাই দূরে।

শহর ও গ্রামের মানুষের এই ব্যবধান কমাতে এবং বিশ্বকাপের আনন্দ দেশব্যাপী ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ২০১১ সালে আয়োজন করেছিলাম ব্যতিক্রমী উদ্যোগ প্রতীকী ‘কৃষকের বিশ্বকাপ ক্রিকেট’। এ উপলক্ষে ময়মনসিংহের শম্ভুগঞ্জের প্রত্যন্ত গ্রাম চরপুলিয়ামারিতে আমন ফসল তুলে ফেলার পর সেই ক্ষেতটিকে পরিণত করা হয় ক্রিকেট মাঠে। বাঁশ দিয়ে গড়ে তোলা হয় স্টেডিয়াম ও গ্যালারি। রাতে ফ্লাড লাইট জ্বালিয়ে ওই মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় কৃষকের বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠান। টানটান উত্তেজনার সেই খেলায় অংশগ্রহণ করেছিল কৃষকদের নিয়ে গঠিত প্রতীকী বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল।

উল্লেখ্য, সেই আয়োজনে দেশের দুজন প্রখ্যাত ধারাভাষ্যকার এম এ হামিদ ও মনজুরুল আহসান মিন্টু ধারাভাষ্য করেন। তারা দুজনই প্রয়াত হয়েছেন। দু’জনের স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)