সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কৃষি উদ্যোক্তাদের ঋণ সহজ করার দাবি, অলস পড়ে আছে দুই-তৃতীয়াংশ তহবিল

কৃষি উদ্যোক্তাদের ঋণ সুবিধা আরও সহজ করার দাবি জানিয়েছেন কৃষি প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তারা। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অর্থায়ন সুবিধা ও তহবিল উদ্যোক্তাদের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

কৃষি উদ্যোক্তাদের ঋণ সুবিধা আরও সহজ করার দাবি জানিয়েছেন কৃষি প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তারা। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অর্থায়ন সুবিধা ও তহবিল উদ্যোক্তাদের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্যোক্তাদের জন্য ফান্ড প্রস্তুত থাকলেও এর দুই-তৃতীয়াংশ অলস পড়ে আছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর ১১তম আসরে আয়োজিত 'বাপা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স কানেক্ট ২০২৬'-এর টেকনিক্যাল সেশনে এসব কথা উঠে আসে।

সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক মিস উজমা চৌধুরী। এতে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (এসএমই ও স্পেশাল প্রোগ্রাম) অভিক চৌধুরী, যুগ্ম পরিচালক (অ্যাগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট) শান্তনু বিশ্বাস, বাপার সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উজমা চৌধুরী বলেন, উদ্যোক্তাদের ঋণ সুবিধা আরও সহজ করতে হবে। সরকার কৃষি উদ্যোক্তাদের অনেক সুবিধা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন এসআরও জারি করছে। কিন্তু এসব সুবিধা ওয়েবসাইটেই থেকে যায়, মানুষের দোরগোড়ায় পৌঁছায় না।

তিনি বলেন, ফসল ও মৌসুমকে কেন্দ্র করে ঋণ সুবিধা দেওয়া হলে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন। পাশাপাশি কোল্ড স্টোরেজ সুবিধা নিশ্চিত না হওয়ায় অনেক ফসল নষ্ট হয়। এতে কৃষকরা কৃষিকাজে অনুৎসাহিত হন। এ কারণে কোল্ড স্টোরেজ বাড়ানোর পাশাপাশি এ খাতে সরকারের নীতি সহযোগিতা প্রয়োজন।

উচ্চ করহার ও বাড়তি উৎপাদন খরচও কৃষি উদ্যোক্তাদের জন্য সমস্যা তৈরি করছে বলে জানান তিনি।

সেশনে কয়েকজন উদ্যোক্তাও কৃষি ঋণ সহজ করার উদ্যোগ নেওয়ার দাবি জানান। পাশাপাশি কোল্ড স্টোরেজ বাড়াতে ঋণ সুবিধা নিশ্চিত করার পরামর্শ দেন তারা।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক অভিক চৌধুরী বলেন, মোটাদাগে চারভাবে এ খাতের উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করা হচ্ছে। নীতিমালা করা হচ্ছে, যাতে এসএমই অর্থায়নের ৪০ শতাংশ ম্যানুফ্যাকচারিং খাতে যায়। এই নিয়মের মাধ্যমে ব্যাংকগুলোকে উদ্যোক্তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অর্থায়নের অবকাঠামো সহজ করার কাজ চলছে। ২০ হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি ফান্ড করা হয়েছে। ছোট ঋণগুলো কোল্যাটারেল ফ্রি করার আইনও করা হয়েছে।

উদ্যোক্তাদের ঋণ নেওয়ার সক্ষমতার ঘাটতির বিষয়টিও তুলে ধরেন অভিক চৌধুরী। তিনি বলেন, অনেক ব্যাংক থেকে বলা হয়, অনেক উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য প্রস্তুত নন। তাদের ডকুমেন্টসহ অন্যান্য সমস্যা রয়েছে। অনেক উদ্যোক্তা পর্যাপ্ত ডকুমেন্ট দিতে পারেন না। এ কারণে উদ্যোক্তা উন্নয়নে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, 'আমরা উইন্ডোগুলো রেখেছি ঠিকই, কিন্তু সেগুলো উদ্যোক্তাদের কাছে পৌঁছায় না। আমরা ফান্ড রেডি করেছি অথচ তিন ভাগের দুই ভাগ অলস পড়ে আছে।'

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শান্তনু বিশ্বাস বলেন, কৃষি উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। সরকার কৃষিপণ্য উৎপাদনে সহযোগিতা করছে।

রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর এবারের আসরে ২৭ দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে।

এসএম/এমআইএইচএস/

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)