সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

দেশি মুরগি পালনে সফল ফাহিম

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মির্জা ফারহান মাশুক ফাহিম। সে লেখাপড়া করার পাশাপাশি নিজ বাড়িতে গড়ে তুলেছেন দেশি মুরগির খামার। এখন ছোট পরিসরে করলেও ভবিষ্যতে বড় আকারে মিশ্র কৃষি খামার করার পরিকল্পনা রয়েছে এই তরুণের।

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মির্জা ফারহান মাশুক ফাহিম। সে লেখাপড়া করার পাশাপাশি নিজ বাড়িতে গড়ে তুলেছেন দেশি মুরগির খামার। এখন ছোট পরিসরে করলেও ভবিষ্যতে বড় আকারে মিশ্র কৃষি খামার করার পরিকল্পনা রয়েছে এই তরুণের।

ফাহিম জানান, ২০১৭ সালে মাত্র পাঁচটি মুরগির বাচ্চা দিয়ে শুরু করেছিলেন তিনি। সেখান থেকে বেড়ে এখন মুরগির সংখ্যা ১শ ৩০টিরও বেশি। এই তরুণ আরো বলেন- ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হয় তার খামারে। মাঝে মাঝে ডিম বিক্রি করে দেন। খাবার হিসেবে মুরগির দেয়া হয় ধান, গম, কাঁচা ঘাস ও কিছু কেনা খাবার। বাজারে দেশি মুরগির চাহিদা সব সময় থাকে। পাইকারি হিসেবে ৩'শ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয় এসব মুরগি। ভালো লাভও হয়। যেখান থেকে প্রতিমাসে সব খরচ বাদে পাঁচ থেকে সাত হাজার টাকা লাভ করে থাকেন তিনি। পাশাপাশি পরিবারের আমিষের চাহিদাও মেটে এখান থেকে।

ফাহিম বলেন, দেশি মুরগিতে তেমন কোন ঝুঁকি নেই। রোগ বালাইও কম। কিছু বিষয়ে ধারণা থাকলে সমস্যা হয় না। আমাদের দেশের তরুণেরা সহজেই এ ধরণের উদ্যোগ নিতে পারে। এই তরুণ আরো জানান, ভবিষ্যতে প্রযুক্তি ব্যবহার করে মিশ্র কৃষি খামার গড়ে তুলতে চান তিনি। যেখান থেকে এলাকার অনেক বেকার যুবকের আত্মকর্মসংস্থানের সৃষ্টি হবে। বর্তমানে তার দেখাদেখি এলাকার অনেক বেকার যুবকই এ কাছে ঝুঁকচ্ছেন বলেও জানান এ তরুণ।

মিজান/এসইউ/এএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)