সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

‘বৈশাখে একদিন ইলিশ খাওয়া যেন বিলাসিতা’

পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজশাহীতে ইলিশের চাহিদা বেড়েছে। বেড়েছে দামও। তাই নতুন বছরের ইলিশের স্বাদ যেন অধরাই থেকে গেলো মানুষের।

পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজশাহীতে ইলিশের চাহিদা বেড়েছে। বেড়েছে দামও। তাই নতুন বছরের ইলিশের স্বাদ যেন অধরাই থেকে গেলো মানুষের।

শহরের সাহেববাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার চেয়ে সামান্য বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ কিনতে গুনতে হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।

ওই বাজারে ইলিশ কিনতে আসা শিক্ষক মফিজুল সরকার বলেন, 'ইলিশ আমাদের জাতীয় গর্ব, অথচ সেই মাছ আজ শুধু ধনীদের জন্য। আমরা নিজের দেশে নিজের মাছ কিনতে হিমশিম খাই। বৈশাখে একদিন ইলিশ খাওয়া যেন বিলাসিতা।'

ইলিশ কিনতে এসে ফিরে যাওয়া শাহিন হাওলাদার বলেন, 'কয়েকদিন আগে দেড় কেজি ওজনের দুটি মাছ কিনেছিলাম এক হাজার দুইশ টাকা কেজি দরে। আজকে একই সাইজের মাছের দাম শুনে আর সামনে গেলাম পারলাম না।'

ইলিশ বিক্রেতা মাসুম মৃধা জানান, 'এ মৌসুমে বড় সাইজের ইলিশ বাজারে প্রায় আসে না বললেই চলে। মাঝারি সাইজের কিছু মাছ এলেও দাম অনেক বেশি। আমাদেরও বেশি দামে কিনে আনতে হচ্ছে তাই কম দামে বিক্রি করার সুযোগ নেই।'

ইলিশের পাইকারি বিক্রেতা মো, জিন্না বলেন, 'এবার ইলিশের সাপ্লাই নাই। একদম কম। দামও বেশি রাখা হচ্ছে মোকাম থেকে। বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।'

সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)