সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

লিচু খান সাবধানে

পাকা লিচুর মিষ্টি ও রসালো স্বাদ পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। খেতে শুরু করলে আর হিসেব থাকেনা। গরমে লিচু শরীর ঠাণ্ডা করলেও অতিরিক্ত লিচু খেলে পেট খারাপ থেকে শুরু করে নানান সমস্যা হতে পারে। এছাড়াও কিছু প্রাকৃতিক কারণে লিচু ফল খাওয়ার সময় সতর্ক থাকা জরুরি। জেনে নিন কোন কোন পরিস্থিতিতে কী করণে লি

পাকা লিচুর মিষ্টি ও রসালো স্বাদ পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। খেতে শুরু করলে আর হিসেব থাকেনা। গরমে লিচু শরীর ঠাণ্ডা করলেও অতিরিক্ত লিচু খেলে পেট খারাপ থেকে শুরু করে নানান সমস্যা হতে পারে। এছাড়াও কিছু প্রাকৃতিক কারণে লিচু ফল খাওয়ার সময় সতর্ক থাকা জরুরি। জেনে নিন কোন কোন পরিস্থিতিতে কী করণে লিচু খাবেন না-

১. খালি পেটে সকালে খালি পেটে লিচু খেলে শরীরে শর্করার মাত্রা অত্যধিক কমে যেতে পারে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

২. কাঁচা লিচু খাওয়াপাকা লিচুর তুলনায় কাঁচা লিচুতে ক্ষতিকর উপাদানের মাত্রা অনেক বেশি থাকে, তাই কাঁচা লিচু একেবারেই না খাওয়া ভালো।

৩. অতিরিক্ত লিচু খাওয়াদিনে ১০-১২টির বেশি লিচু খেলে জ্বর, পেটে ব্যথা বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে।

লিচুতে 'হাইপোগ্লাইসিন-এ'এবং 'মিথাইলিনসাইক্লোপ্রোপাইলগ্লাইসিন' (এমসিপিজি) নামক দুটি বিষাক্ত যৌগ থাকে, যা লিভারে গ্লুকোজ উৎপাদন বাধাগ্রস্ত করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করেই বিপজ্জনকভাবে কমে যায়, যাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিশেষ করে শিশুরা যদি খালি পেটে লিচু খায়, তাহলে তাদের মধ্যে 'একিউট এনসেফালাইটিস সিন্ড্রোম' বা মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে, যা কখনো কখনো মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়।

অন্যদিকে পাকা লিচু খুব মিষ্টি জাতীয় ফল। অর্থাৎ এতে প্রাকৃতিক শর্করা আছে। তাই ডায়বেটিস রোগীরা সীমিত পরিমাণে লিচু খাবেন। রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক না থাকলে লিচু না খাওয়াই ভালো।

১. লিচু খাওয়ার আগে তা কাঁচা বা অর্ধপাকা কিনা তা দেখে নিন।

২. খালি পেটে লিচু খাবেন না, তবে ভরপেটে খেলে কোনো ক্ষতি নাই।

৩. শিশুদের দিনে ২-৩টির বেশি লিচু না খাওয়ানোই ভালো।

৪. বড়রা দিনে ১০-১২ টার বেশি লিচু খাবেন না।

লিচু একটি উপকারী ফল, তবে সঠিকভাবে ও পরিমিত পরিমাণে না খেলে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে শিশু ও ডায়াবেটিস রোগীদের লিচু খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। সচেতনভাবে লিচু খেয়ে এর উপকারিতা নিন এবং ঝুঁকি এড়িয়ে চলুন।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)