সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঠাকুরগাঁওয়ে বেড়েছে আগাম শীতকালীন সবজির আবাদ

জেলায় বেড়েছে আগাম শীতকালীন সবজির চাষ। এক মাসের মধ্যে কাঁচা বাজার সয়লাব হয়ে উঠবে সব ধরণের নতুন সবজিতে। শীতকালীন আগাম সবজি চাষের সাফল্য স্থানীয় পাচ্ছেন কৃষকেরা।আবহাওয়া অনুকূলে

জেলায় বেড়েছে আগাম শীতকালীন সবজির চাষ। এক মাসের মধ্যে কাঁচা বাজার সয়লাব হয়ে উঠবে সব ধরণের নতুন সবজিতে। শীতকালীন আগাম সবজি চাষের সাফল্য স্থানীয় পাচ্ছেন কৃষকেরা।আবহাওয়া অনুকূলে থাকলে বেশি লাভ ও বাম্পার ফলন হবে এমন আশা চাষি ও কৃষি বিভাগের। এবারও ব্যাপক সবজির আবাদ হয়েছে এই জেলায়। নিবিড় পরিচর্যা ও রোগ-বালাই দমনে ব্যস্ত সময় পার করছে সবজি চাষিরা।জানা যায়, জেলার সদর উপজেলার সবজি গ্রাম খ্যাত নারগুন, জগন্নাথপুর ও বেগুনবাড়ি এলাকায় এবারও কৃষকরা প্রচুর পরিমাণে সবজির আবাদ করেছেন।

শীতকালীন সবজি মুলা, ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে জেলার আশপাশ এলাকায়। দিগন্ত জুড়ে এখন সবুজ ফসলের সমারোহ বেশি লাভের আশায় নিরন্তর শ্রম দিচ্ছে কৃষকরা। বেকার যুবকরা চাকরির দিকে না ঝুঁকে নেমে পড়েছে সবজি চাষে। শীতকালের সবজির ভালো দাম পাওয়ায় এবারও এ জেলায় প্রচুর পরিমাণে আগাম সবজির চাষ হয়েছে। তবে শুধু সদর উপজেলা নয়, জেলার রুহিয়া, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল ও হরিপুর উপজেলায়ও প্রচুর আগাম সবজির আবাদ হয়েছে এবার।সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষক আমজাদ আলী, ফরিদুল ইসলাম ও রহমত আলী জানান, জেলার সব চেয়ে বেশি সবজি নারগুন এলাকায় হয়। এবারও এখানকার কৃষকরা প্রচুর আগাম সবজি আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন ও বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় দাম নিয়ে আশাবাদী এখানকার কৃষকরা।সদর উপজেলা বেগুনবাড়ী গ্রামের শাহীনুর,আফতাবউদ্দিন মোল্লা,রফিকুল ইসলামসহ একাধিক কৃষক জানিয়েছেন, শীতকালীন এই সবজি অল্প দেখা গেলেও মাস খানেকের মধ্যে ভরপুর হয়ে উঠবে এই অঞ্চলের বাজারগুলো। দামে কিছুটা বেশি হলেও ভোক্তারা স্বাদ নিবে নতুন সবজির। এবার ভাল ফলন ও লাভবান হবে এমনটাই বলছেন তারা। স্থানীয় শ্রমিকরাও কাজের নিশ্চয়তা ও ন্যায্য মুজুরী পাওয়ায় খুশি।

ঠাকুরগাঁও জেলার কৃষি বিভাগের মতে, এবার চলতি মৌসুমে জেলায় ১২ হাজার ৮৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। এতে উৎপাদন হবে ১লাখ ৮৭ হাজার টন শাক- সবজি। এর আগে এ জেলার গত শীতে ৯ হাজার ৬৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছিল। আর সবজি পাওয়া গিয়েছিল তাতে ১ লাখ ২৪ হাজার ৩২৯ টন সবজি। সেই হিসেবে বলা যায় এ জেলায় বিগত বছরের তুলনায় আগাম সবজির চাষ বেড়েছে অনেক গুণে। আগামীতে ও চাষ আরো বাড়বে বলে আশা কৃষি বিভাগ ও কৃষকদের।ঠাকুরগাঁও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হোসেন জানান, এ অঞ্চলের সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা কারিগরী সহায়তাসহ পরামর্শ দিয়ে যাচ্ছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবার আগাম শীতকালীন বাম্পার ফলন হবে। আর বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় এবারও আগাম শীতকালীন সবজি চাষে লাভবান হবেন কৃষকরা এমন আশা এ কৃষি কর্মকর্তার।কৃষি বিভাগ, কৃষক সংশ্লিষ্ট, ব্যবসায়ি দাবি সবজি সংরক্ষণ কেন্দ্র স্থাপন করাসহ সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে আর্থ-সামাজিক উন্নয়নে এ অঞ্চলের কৃষকরা বিশেষ ভৃমিকা রাখবে এমন প্রত্যাশা সবার।

বাসসসূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)