সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সজনের কেজি ৪০০ টাকা

বাজারে নতুন সবজি ওঠার অপেক্ষায় থাকেন ভোক্তারা। তাই নতুন কোনো সবজি বাজারে এলে তার দাম থাকে আকাশচুম্বী। নতুন সবজির মধ্যে শীতকালীন সবজিরই দামও একটু চড়া থাকে। তবে দামে অতীতের সব রেকর্ড ভেঙেছে গ্রীষ্মকালীন সবজি সজনে ডাটা। খুলনার বাজারে ওঠা নতুন সবজি সজনে ডাটার দাম চাওয়া হচ্ছে কেজি ৪০০ টাকা।

বাজারে নতুন সবজি ওঠার অপেক্ষায় থাকেন ভোক্তারা। তাই নতুন কোনো সবজি বাজারে এলে তার দাম থাকে আকাশচুম্বী। নতুন সবজির মধ্যে শীতকালীন সবজিরই দামও একটু চড়া থাকে। তবে দামে অতীতের সব রেকর্ড ভেঙেছে গ্রীষ্মকালীন সবজি সজনে ডাটা। খুলনার বাজারে ওঠা নতুন সবজি সজনে ডাটার দাম চাওয়া হচ্ছে কেজি ৪০০ টাকা।

খুলনা মহানগরী ও আশপাশের উপজেলার বাজার যাচাই করে এ দাম জানা গেছে। ব্যবসায়ীরা বলছেন, অসময়ের বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কারণে এবার সজনের ফলন কম হয়েছে। তাই দামও বেশি।

আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট-সমৃদ্ধ সজনে ডাটা স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকরী। খেতেও সুস্বাদু এ সবজি।

খুলনার নিকটবর্তী ডুমুরিয়া উপজেলার কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন জাগো নিউজকে বলেন, 'অন্যান্য বছরের তুলনায় এবার সজনে গাছে ব্যাপক ফুল ও মুকুল এলেও ফেব্রুয়ারিতে দমকা হাওয়া আর বৃষ্টিতে ঝরে যায়। যে পরিমাণে ফুল এসেছিল তাতে কৃষকের মনে আশার সঞ্চার হয়েছিল। আবহাওয়া ভালো থাকলে এবার আশাতীত সজনে ডাটা পাওয়া যেতো।'

খুলনার টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার, সন্ধ্যা বাজার ও গল্লামারী বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারে সজনে ডাটা আসা শুরু হয়েছে। প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম একটু বেশি হলেও ক্রেতারা কিনছেন।

নগরীর ময়লাপোতা এলাকার সন্ধ্যা বাজারের ব্যবসায়ী মুন্না, আসাদুল হাওলাদার ও মিরাজ ঢালী জাগো নিউজকে বলেন, 'তিন থেকে চারদিন হলো বাজারে সজনে এসেছে। শুরু থেকেই ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।'

কথা হয় বটিয়াঘাটা উপজেলার তেতুঁলতলা এলাকার কৃষক হাদিউজ্জামানের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, এবার তার সজনে গাছে প্রচুর ফুল এসেছিল। কিন্তু বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ফুল ঝরে যায়। তাই এবার সজনের ফলন খুব বেশি পাওয়া যাবে না।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এস এম নাহিদ কামাল সুমন বলেন, সজনের অনেক উপকারিত রয়েছে। এর ডাটা, ফুল ও পাতা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার ও রান্না করে খাওয়া যায়। ঠান্ডা, জ্বর, কাশি দূর করতে সজনের তরকারি বা সুপ বেশ উপকারী।

তিনি আরও বলেন, দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে বলে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সজনে বেশ উপকারী। গ্যাস, বদহজম, বসন্ত, শ্বাসকষ্ট, প্রদাহজনিত রোগ, অ্যালার্জি, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, লিভার ও কিডনি রোগে সজনের ব্যাপক উপকারিতা রয়েছে। শরীরের রক্ত বিশুদ্ধ করতেও সজনের জুড়ি নেই বলে জানান এ মেডিসিন বিশেষজ্ঞ।

আলমগীর হান্নান/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)