সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ইট-পাথরের নিউমার্কেটে ঝুলছে ডজন ডজন জাম্বুরা!

'আপা দেখ দেখ, ওই যে গাছটিতে কেমন ঝাঁকে ঝাঁকে জাম্বুরা ঝুলে আছে।' রাজধানীর নিউমার্কেটের ভেতরে কেনাকাটা করতে এসে এক তরুণী আরেক তরুণীকে লক্ষ্য করে এ কথাগুলো বলছিলেন।

'আপা দেখ দেখ, ওই যে গাছটিতে কেমন ঝাঁকে ঝাঁকে জাম্বুরা ঝুলে আছে।' রাজধানীর নিউমার্কেটের ভেতরে কেনাকাটা করতে এসে এক তরুণী আরেক তরুণীকে লক্ষ্য করে এ কথাগুলো বলছিলেন।

প্রথমে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালেও সত্যি সত্যি গাছভর্তি জাম্বুরা দেখে সঙ্গে থাকা তরুণী হতবাক দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেন। এরপর তাকে বলতে শোনা যায়, 'ভাবতেই অবাক লাগছে ইট-পাথরের যান্ত্রিক নগরীর মার্কেটের ভেতর জাম্বুরাভর্তি গাছ।'

বুধবার (২৩ জুলাই) দুপুরে এ প্রতিবেদক দুই তরুণীর কথোপকথন শুনতে পান। সাত দশকের পুরোনো ঢাকার গভর্মেন্ট নিউমার্কেট, যেটি 'নিউমার্কেট' নামে সবার কাছে পরিচিত। সেই মার্কেটের এক নম্বর গেট থেকে পশ্চিম দিকে এগিয়ে গেলে একটি সেলুনের সামনের জাম্বুরা গাছটি এখন যেন দর্শনীয় এক বিস্ময়।

মার্কেটে কেনাকাটা করতে এসে নারী-পুরুষ নির্বিশেষে সবাই থমকে দাঁড়াচ্ছেন গাছটির সামনে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউবা হাত বাড়িয়ে জাম্বুরা ছুঁয়ে দেখছেন। কেউ বলছেন, 'এটা কি সত্যি?' আবার কেউ অবাক হয়ে বলছেন, 'আমার গ্রামের গাছেও এত জাম্বুরা হয় না!'

গাছটির জন্ম ইতিহাস যেন এক রহস্য! পাশের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেল, অনেক বছর আগে কেউ একবার সখ করে একটি জাম্বুরা চারা এনেছিলেন। তখন হয়তো সেটা ছিল এক টবের গাছ। সময়ের সঙ্গে সঙ্গে মাটির খোঁজে শেকড় বাড়িয়েছে, বড় হয়েছে গাছটি। এখন তাতে প্রতি মৌসুমেই ধরে ডজন ডজন জাম্বুরা।

নিউমার্কেটের মতো শতভাগ পাকা জায়গায় একটি ফলজ গাছের এমন বিস্ময়কর উপস্থিতি এক কথায় অকল্পনীয়। দোকানিরাও গর্বের সঙ্গে দেখান গাছটি, বললেন, 'এটা আমাদের নিউমার্কেটের সৌন্দর্যের অংশ।'

এ গাছটি যেন শহুরে ক্লান্ত জীবনের মাঝে এক চিলতে শীতল বাতাস। এই গাছ যেন চোখের আরাম, মনে প্রশান্তি আনে। অনেকে দাঁড়িয়ে থেকে বলেন, 'এমন সবুজ দৃশ্য ঢাকা শহরে কই!'

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম হায়দার বলেন, 'নিউমার্কেট তো আমাদের স্মৃতির জায়গা। স্কুল-কলেজজীবন, বন্ধুরা, প্রথম কেনাকাটা—সব এখানে। সেই নিউমার্কেটে এখন এমন একটা গাছ, যেটা যেন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি এখনো বেঁচে আছে।'

এ জাম্বুরা গাছ শুধু এক গাছ নয়, এটি যেন এক বার্তা। বার্তাটি হলো—শহরের বুকেও সবুজের জন্য জায়গা রাখা যায়, যদি আমরা চাই। নিউমার্কেটের মতো জায়গায় যদি এত বড় একটি ফলের গাছ বেড়ে উঠতে পারে, তাহলে আমাদের বাসা, মার্কেট, অফিস বা ফাঁকা জমিতেও তো অন্তত একটি গাছ লাগানো সম্ভব।

এই গাছটি কারও ব্যক্তিগত সখের ফল, না নিউমার্কেট কর্তৃপক্ষের পরিকল্পনা—তা জানা না গেলেও, এটি এখন সবাইকে একভাবে ভাবতে শেখাচ্ছে। গাছটির প্রতিটি পাতায়, প্রতিটি ঝুলে থাকা জাম্বুরায় যেন শহরের সবুজের ক্ষুধা লুকিয়ে আছে।

নিউমার্কেটে জাম্বুরা গাছের পাশে দাঁড়িয়ে থাকা একজন তরুণের কথাই হয়তো সবচেয়ে ভালো সারাংশ দেয়— 'এই শহরে সবুজ বড় দামি, আর এই গাছটা তার নিঃশব্দ সাক্ষী।'

এমইউ/বিএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)