সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ঢাকার বহুতল ভবন এখন গোয়ালঘর!

আর মাত্র একদিন পরই সারাদেশে উদযাপন হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এরই মধ্যে ধর্মীয় রীতি মেনে সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কোরবানির ঈদ ঘিরে অন্যান্য বছরের মতো এবারও পাল্টে গেছে রাজধানী ঢাকার দৃশপট। রাস্তায়

আর মাত্র একদিন পরই সারাদেশে উদযাপন হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এরই মধ্যে ধর্মীয় রীতি মেনে সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কোরবানির ঈদ ঘিরে অন্যান্য বছরের মতো এবারও পাল্টে গেছে রাজধানী ঢাকার দৃশপট। রাস্তায় কিংবা বাসাবাড়ির অলিগলিতে, প্রায় সর্বত্র এখন চোখে পড়ছে কোরবানির গরু-ছাগল। কোরবানির উদ্দেশে কেনা এসব পশু বেঁধে রাখা হচ্ছে বাসার সামনে কিংবা ভেতরের গ্যারেজে। ফলে ঢাকার বহুতল ভবনগুলোর সামনের আঙিনা বা ভেতরের গ্যারেজ এখন অনেকটাই গোয়ালঘরের রূপ নিয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে রাজধানীর বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, বেশ কিছু বাড়ির সামনে ও গ্যারেজে গরু-ছাগল বাঁধা রয়েছে। ঢাকার বিভিন্ন হাট থেকে কোরবানির উদ্দেশে এসব গরু-ছাগল কেনা হয়েছে। বনশ্রী এলাকায় বাসাবাড়ির সামনেই কোরবানির পশুর হাট বসাতে দেখা গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি যেমন পোহাতে হচ্ছে, এ নিয়ে তাদের অনেকে ক্ষোভ প্রকাশও করছেন।

বাসাবাড়ির মধ্যে গরুর হাট বসায় বিরক্তি প্রকাশ করেন কেউ কেউ। বনশ্রী মেরাদিয়া এলাকার বাসিন্দা ফিরোজ আলম জাগো নিউজকে বলেন, চার-পাঁচদিন ধরে বাসার সামনে গরুর হাট বসেছে। এসব হাটে আনা গরু রাস্তায় এমনভাবে বেঁধে রাখা হয়েছে, বাসা থেকে বের হওয়া যায় না। আবার পশুর মল-মূত্রের দুর্গন্ধে বাসার ভেতরও থাকা যাচ্ছে না। কদিন ধরেই আমরা খুব কষ্টে আছি। এভাবে বাসাবাড়ির সামনে গরুর হাট বসতে দেওয়া উচিত না।

রামপুরার বাসিন্দা মো. মামুন বলেন, গতকাল (সোমবার) বাড়ির মালিক কোরবানির গরু কিনেছেন। সেই গরু বাসার গ্যারেজে রাখা হয়েছে। আমরা পাঁচজন ভাড়াটিয়া মিলে একটি গরু কিনবো। বাড়ি মালিকের সঙ্গে কথা বলেছি, তিনি গরু গ্যারেজে রাখার অনুমতি দিয়েছেন।

রামপুরার একটি বাড়ির মালিক মহিউদ্দিন খান জাগো নিউজকে বলেন, আমরা প্রতিবছর কোরবানির গরু কিনে গ্যারেজে রাখি। কিছু করার নেই। ঢাকায় তো গরু রাখার আলাদা গোয়াল ঘর নেই। তাই কোরবানির সময় বাধ্য হয়ে গ্যারেজকে গোয়াল ঘর বানাতে হয়।

মালিবাগ এলাকা ঘুরেও দেখা গেছে একই চিত্র। বিভিন্ন বাসার নিচতলায় গরু বেঁধে রাখা হয়েছে। ওই এলাকার বাসিন্দা মাহাবুবুল রহমান বাবু বলেন, সোমবার তিন লাখ টাকা দিয়ে কোরবানির গরু কিনেছি। কিছু সময় গরু বাসার সামনে বেঁধে রাখি। রাতে গ্যারেজে রেখেছি। ঢাকায় যারা কোরবানি দেন সবারই এক অবস্থা।

এমএএস/এমকেআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)