সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পানি নামার সাথে সাথে গভীর ক্ষত দেখা যাচ্ছে কৃষি মাঠে

ফেনীর মানুষ এমন বন্যা কখনও দেখেনি। অনেকেই এখন পর্যন্ত ফিরতে পারেনি নিজের ঘরে। যারা ফিরেছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে নতুনসব দুঃসহ অভিজ্ঞতার। বেড়েছে নতুন ব্যাস্ততা। আঙ্গিনা জুড়ে ভেজা তোষক, কাঁথা, বালিশ, আসবাব শুকানোর চেষ্টা চলছে। আকস্মিক অথৈ পানি নেমে গেলেও তার ভেজা চিহ্ন রেখে গেছে এখানে সেখানে। রেখে

ফেনীর মানুষ এমন বন্যা কখনও দেখেনি। অনেকেই এখন পর্যন্ত ফিরতে পারেনি নিজের ঘরে। যারা ফিরেছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে নতুনসব দুঃসহ অভিজ্ঞতার। বেড়েছে নতুন ব্যাস্ততা। আঙ্গিনা জুড়ে ভেজা তোষক, কাঁথা, বালিশ, আসবাব শুকানোর চেষ্টা চলছে। আকস্মিক অথৈ পানি নেমে গেলেও তার ভেজা চিহ্ন রেখে গেছে এখানে সেখানে। রেখে গেছে ভয়াল দিনের স্মৃতি।

কারো কারো চোখের জলও যেন ফুরিয়ে গেছে। বুকে কান্না জমে গিয়ে পাথর হয়ে আছে। ঘরে, বাজারে, দোকানে সবখানে মানুষের হাহাকার। যা ছিলো, থেকেও সব হারিয়ে গেছে। অকেজো হয়ে গেছে বন্যার পানিতে।

পানি নামার সাথে সাথে গভীর ক্ষত দেখা যাচ্ছে কৃষি মাঠের। কৃষকের যা ছিলো সবই খেয়ে গেছে বন্যার পানি, সব কিছু পঁচে গেছে। চারদিকে দুর্গন্ধ। এসবের মাঝে মিশে আছে শস্যের শ্যামল স্মৃতি।

এই দৃশ্য পূর্বে ধারণ করা ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামের জান্নাত অ্যাগ্রো নামের সম্ভাবনাময় একটি খামারের। দিন বিশেক আগেও এখানে ফল-ফসলের সমৃদ্ধি ছিলো। ২১ আগস্টে বন্যার অকস্মাৎ তোড়ে তলিয়ে গিয়ে সব শেষ হয়ে গেছে। এখন এমন বিধ্বস্ত চারপাশ।

কৃষিতে সাফল্য খুঁজতে তিন বন্ধু কোটি টাকা বিনিয়োগে ১০ একর জমিতে উদ্যোগ নিয়েছিলেন সমন্বিত ফল-ফসল উৎপাদনের। গাছগুলো ফলে ফলে ভরে উঠেছিলো। বন্যায় সব হারিয়ে এখন সর্বশান্ত।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

হৃদয়ে মাটি ও মানুষ

সম্পর্কিত খবর

হৃদয়ে মাটি ও মানুষ

শখের কবুতর বনাম ব্যবসার সম্ভাবনা: বাংলাদেশে কবুতর পালনের চ্যালেঞ্জ

শখের তোলা আশি টাকা, কিন্তু আবুল কাশেমের শখের পায়রার খামার কোটি টাকার! নরসিংদীর শিবপুরের ধানুয়া গ্রামে শৈশবের ভালোবাসা থেকে শুরু হওয়া এই পায়রার খামারে এখন রয়েছে বাহারি সব বিদেশি জাতের পায়রা। রঙে বর্ণিল, আকারে বৈচিত্র্যপূর্ণ আর দামে রীতিমতো বিস্ময়কর এই পায়রাগুলো। একজোড়া পায়রার দাম শুনলে চোখ

শাইখ সিরাজ১৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)