সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ঘূর্ণিঝড়ের প্রভাবে আমন ও সবজি নিয়ে শঙ্কা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শঙ্কায় আছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার কৃষকরা। গত ২৩ অক্টোবর রাত থেকে বৃষ্টিপাত ও বাতাসে বিভিন্ন এলাকায় আমনের রোপা মাটিয়ে নুয়ে পড়েছে। এ ছাড়া আবাদ করা শীতকালীন সবজি ক্ষেতেও পানি জমেছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শঙ্কায় আছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার কৃষকরা। গত ২৩ অক্টোবর রাত থেকে বৃষ্টিপাত ও বাতাসে বিভিন্ন এলাকায় আমনের রোপা মাটিয়ে নুয়ে পড়েছে। এ ছাড়া আবাদ করা শীতকালীন সবজি ক্ষেতেও পানি জমেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় এবার ১৯৭৫০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। সময়মতো বৃষ্টি না হওয়ায় এখানে দেরিতে আমনের চারা রোপণ করা হয়। এ ছাড়া উপজেলাজুড়ে এবার ১২০০ একর জমিতে শীতকালীন সবজি আবাদ করা হয়েছে। বৃষ্টির কারণে জমিতে পানি জমে সবজির ক্ষতি হতে পারে।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কৃষক আবু তাহের বলেন, 'এ বছর পানির কারণে সময়মতো আমন চাষ করতে পারিনি। কিছুটা দেরিতে সেচের পানি দিয়ে ৮০ শতক জমিতে আমনের চারা রোপণ করেছি। গত দুই দিনের বৃষ্টি ও বাতাসে প্রায় জমির রোপা মাটিতে নুয়ে পড়েছে। বৃষ্টির পানিতে ফসল পচে যাওয়ার আশঙ্কা করছি।'

আমবাড়িয়া এলাকার কৃষক গোলাম মোস্তফা বলেন, 'কিছু জমিতে লাল শাক ও কিছু জমিতে মুলা শাক চাষ করেছি। জমিতে বৃষ্টির পানি জমে আছে। বৃষ্টি বন্ধ না হলে নষ্ট হতে পারে।'

কৃষক শাহাব উদ্দিন বলেন, 'চার দিন আগে শীতকালীন বরবটির বীজ বপন করেছিলাম। সোমবার দুপুরে গিয়ে দেখি বৃষ্টির পানিতে সব মাটিতে মিশে গেছে। বৃষ্টি বন্ধ হলে পুনরায় বীজ বপন করতে হবে।'

উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, 'ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আমন ধান ও শীতকালীন সবজির কিছুটা ক্ষতি হতে পারে। কিছু পাকা আমন ধান দ্রুত কেটে ফেলতে কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছে।'

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)