সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বৃষ্টির দিনে বানান মুচমুচে ঝুরি আলু ভাজা

বৃষ্টির দিনে ঝুরি আলু ভাজা না হলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ লাগে। বাইরে টুপটাপ বৃষ্টি, আর তার সঙ্গে মুচমুচে আলু ভাজা, এই কম্বিনেশন বাঙালির চিরচেনা ভালোবাসা। গরম গরম চায়ের সঙ্গে আলু ভাজা খেতে ভালো লাগে। তবে অনেকেই ভাবেন, হোটেল বা রেস্টুরেন্টের মতো ঝুরি ঝুরি আলু ভাজা বাড়িতে বানানো কঠিন। আসলে সঠিক কৌশল জা

বৃষ্টির দিনে ঝুরি আলু ভাজা না হলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ লাগে। বাইরে টুপটাপ বৃষ্টি, আর তার সঙ্গে মুচমুচে আলু ভাজা, এই কম্বিনেশন বাঙালির চিরচেনা ভালোবাসা। গরম গরম চায়ের সঙ্গে আলু ভাজা খেতে ভালো লাগে। তবে অনেকেই ভাবেন, হোটেল বা রেস্টুরেন্টের মতো ঝুরি ঝুরি আলু ভাজা বাড়িতে বানানো কঠিন। আসলে সঠিক কৌশল জানলেই খুব সহজে তৈরি করা যায় একদম ক্রিসপি ঝুরি আলু ভাজা।

আসুন জেনে নেওয়া যাক আলুর ঝুড়ি ভাজা কীভাবে তৈরি করবেন-

বড় আলু ২-৩টি (খোসা ছাড়ানো)চিনাবাদাম ১ মুঠোকারিপাতা ৬-৮টি বিট লবণ স্বাদমতোগোলমরিচ গুঁড়ো আধা চা চামচ সাদা তেল বা ঘি ভাজার জন্য

প্রথমে খোসা ছাড়ানো আলুগুলো গ্রেটারের সবচেয়ে সরু ছিদ্র দিয়ে লম্বা করে গ্রেট করে নিন। এরপর গ্রেট করা আলু ৩-৪ বার পরিষ্কার পানিতে ধুয়ে নিন। যতক্ষণ না আলু থেকে বের হওয়া সাদা স্টার্চ পুরোপুরি চলে যায়।

ধোয়া শেষে আলু একটি ঝাঁঝরি বা ছাঁকনিতে রেখে ১০-১৫ মিনিট পানি ঝরিয়ে নিন। তারপর একটি পরিষ্কার সুতির কাপড় বা টিস্যুর ওপর ছড়িয়ে আলুর অতিরিক্ত পানি পুরোপুরি শুকিয়ে ফেলুন। এবার কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হয়ে হালকা ধোঁয়া উঠতে শুরু করলে অল্প অল্প করে আলু ছাড়ুন। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন, যাতে আলুগুলো সমানভাবে লালচে ও মুচমুচে হয়।

একই তেলে কিছু বাদাম ও কারিপাতা ভেজে তুলে রাখুন। এরপর ভাজা আলুর সঙ্গে বাদাম, কারিপাতা, বিট লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)