সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শীতের দুপুরে পাতে রাখুন নারিকেলি হাঁস

শীতের দুপুর মানেই একটু রোদ, একটু অলসতা আর পাতে জমিয়ে খাওয়ার প্রত্যাশা। এই সময়ের খাবারে চাই উষ্ণতা, ঘ্রাণ আর স্বাদের গভীরতা যা শরীরকে যেমন আরাম দেয়, মনকেও তেমনি তৃপ্ত করে। ঠিক এমনই এক রাজকীয় স্বাদের নাম নারিকেলি হাঁস। নরম মাংস, ঘন ঝোল আর নারিকেলের মোলায়েম স্বাদে শীতের দুপুরে এই পদ যেন পুরো খাবার টেবি

শীতের দুপুর মানেই একটু রোদ, একটু অলসতা আর পাতে জমিয়ে খাওয়ার প্রত্যাশা। এই সময়ের খাবারে চাই উষ্ণতা, ঘ্রাণ আর স্বাদের গভীরতা যা শরীরকে যেমন আরাম দেয়, মনকেও তেমনি তৃপ্ত করে। ঠিক এমনই এক রাজকীয় স্বাদের নাম নারিকেলি হাঁস। নরম মাংস, ঘন ঝোল আর নারিকেলের মোলায়েম স্বাদে শীতের দুপুরে এই পদ যেন পুরো খাবার টেবিলকেই উৎসবমুখর করে তোলে। ভাতের সঙ্গে নারিকেলি হাঁস মানেই বাঙালি রসনার এক চেনা কিন্তু চিরনতুন আনন্দ। রইলো রেসিপি-

প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ছাড়ুন। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে এতে আদা-রসুন বাটা, লবণ ও সরিষা দিয়ে ভালো করে নাড়ুন। এবার মসলা একটু ভাজা ভাজা হলে একে একে হলুদ, মরিচ, জিরা ও গরম মসলা যোগ করে কষাতে থাকুন। এরপর সামান্য পানি দিয়ে হাঁসের মাংস ছোট টুকরো করে কড়াইয়ে দিন।

মাংস সেদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ ও নারিকেল কুচি মেশান। কড়াই ঢেকে আঁচ কমিয়ে কিছুক্ষণ দমে রাখুন। সবশেষে এক টেবিল চামচ গুঁড়া দুধ পানিতে গুলে কড়াইয়ের উপর ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার নারিকেলি হাঁস। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু নারিকেলি হাঁস।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)