সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

অজ্ঞান পার্টির খপ্পরে ৬ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী

মেহেরপুরের গাংনী উপজেলায় অজ্ঞান পার্টির অপতৎপরতা যেন থামছে না। বামন্দী কোরবানির পশুহাটকে কেন্দ্র করে এ চক্র বেশ আগে থেকেই সক্রিয়। এবার তাদের খপ্পরে পড়ে ৬ লাখ টাকা খুইয়েছেন তৌহিদুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ী।

মেহেরপুরের গাংনী উপজেলায় অজ্ঞান পার্টির অপতৎপরতা যেন থামছে না। বামন্দী কোরবানির পশুহাটকে কেন্দ্র করে এ চক্র বেশ আগে থেকেই সক্রিয়। এবার তাদের খপ্পরে পড়ে ৬ লাখ টাকা খুইয়েছেন তৌহিদুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ী।

কুষ্টিয়ার মিরপুর থেকে বামন্দী হাটে আসার সময় সোমবার (২৬ জুন) বেলা ১১টার দিকে এমন পরিস্থিতিতে পড়েন তিনি। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তৌহিদুলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি মিরপুর বাসস্ট্যান্ড এলাকার সাইফুল বিশ্বাসের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, তোহিদুল ইসলাম গরু কেনার জন্য বাড়ি থেকে বামন্দী পশু হাটের উদ্দেশ্যে রওনা দেন। মিরপুর বাসস্ট্যান্ড থেকে মেহেরপুর কুষ্টিয়া সড়কে লোকালবাসে তিনি বামন্দীর দিকে আসছিলেন। পথে তাকে অচেতন করে তার কোমরের ব্যাগে থাকা ৬ লাখ টাকা নিয়ে সটকে পড়েন অজ্ঞান পার্টির সদস্যরা। অসুস্থ অবস্থায় তোহিদুলকে তেরাইল বাজারে নামিয়ে দিয়ে বাসটি চলে যায়।

এ সময় স্থানীয়রা তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেন। পরে বামন্দী পশু হাটে থাকা তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তোহিদুলকে নিয়ে কুষ্টিয়ার মিরপুর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। এর দুই সপ্তাহ আগে একইভাবে দুই ব্যবসায়ীকে অচেতন করে আড়াই লাখ টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আসিফ ইকবাল/এসজে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)