সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঈদের দিনও চলছে কোরবানির পশু বেচাকেনা

অনেকে হয়তো ঈদের আগে কোরবানির পশু বাজেটের মধ্যে পছন্দ মতো কিনতে পারেননি। তবে রাজধানীর পশুর হাটগুলোতে ঈদের দিনও চলছে কোরবানির পশু কেনাবেচা।

অনেকে হয়তো ঈদের আগে কোরবানির পশু বাজেটের মধ্যে পছন্দ মতো কিনতে পারেননি। তবে রাজধানীর পশুর হাটগুলোতে ঈদের দিনও চলছে কোরবানির পশু কেনাবেচা।

সোমবার (১৭ জুন) গাবতলী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। নগরীর রায়েরবাগের বাসিন্দা মুন্না। পশু কোরবানি দেওয়ার প্রবল ইচ্ছা তার। কিন্তু দামের কারণে ঈদের আগে গরু কিনতে পারেননি। ব্যাপারী গরুর বাড়তি দাম হাঁকছে বলে দাবি মুন্নার।

মুন্না জাগো নিউজকে বলেন, গতকাল (রোববার) বাজেটে মেলেনি ভাই। এবার গরুর এতো দাম ব্যাপারী গরু ছাড়ে না। অবশেষে ঈদের দিন সকালে ৮০ হাজার টাকায় গরু কিনতে পারছি। গতকাল ১ লাখের কমে এই গরু ছাড়েনি।

অনেকে একটা গরু আগে কিনলেও বাড়তি আরও একটা গরু কোরবানি দিতে গাবতলীর হাটে এসেছেন। তাদের মধ্যে একজন শওকত মোল্লা। তিনি মিরপুর এলাকা থেকে এসেছেন।

শওকত বলেন, ঈদের আগে একটা গরু কিনেছি, আরও একটা গরু কোরবানি দিতে চাই। এজন্য আমি আরও একটা গরু কিনতে চাই।

নওগাঁর রাণীনগরের ব্যাপারী রহিম শেখ। হাটে ৯টা গরু তুলেছিলেন। এর মধ্যে ৮টি গরু বিক্রি করেছেন। বাকি একটা গরু বিক্রি করে দেশে যাবেন তিনি।

যারা নানা সমস্যার কারণে গরু কিনতে পারেননি সেসব ক্রেতা ফজরের পর হাটে এসেছেন গরু কিনতে। সাড়ে তিন মণ মাংস মিলবে এমন গরুর দাম ১ লাখ ৩০ হাজার টাকা হাঁকছে বিক্রেতারা।

ঈদুল আজহার নির্ধারিত দিন ১০ জিলহজ। মুসলিম উম্মাহ এ দিনেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করে থাকেন। ঈদের নামাজ পড়েন এবং পশু কোরবানি করেন। কিন্ত কোরবানি শুধু একদিনই নয়, বরং ১০ জিলহজ ঈদুল আজহার দিনসহ আরও দুদিন কোরবানি করা যাবে। জিলহজ মাসের ১০ তারিখ ঈদের নামাজ পড়ার পর থেকে শুরু করে ১২ জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করা যাবে।

এমওএস/এমকেআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)