সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

এক মাসে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৬০ টাকা

এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৬০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৮৫-১৯০ টাকায়, যা গত মাসে বিক্রি হয়েছে ১৩০-১৪০

এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৬০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৮৫-১৯০ টাকায়, যা গত মাসে বিক্রি হয়েছে ১৩০-১৪০ টাকায়। একই সময় সোনালি মুরগির দাম কেজিতে ৯০ টাকা বেড়েছে। গতকাল সোনালি মুরগিপ্রতি কেজি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হয়, যা গত মাসে ছিল ২৪০-২৬০ টাকা। তবে লাল লেয়ার মুরগির দাম খুব বাড়েনি। গত মাসের চেয়ে ১০ টাকার মতো বেড়ে এখন বিক্রি হচ্ছে ২১০-২৩০ টাকায়।

রাজধানীর বাজারগুলোতে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। মানভেদে এক কেজি গাজর ১০০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়। সপ্তাহের ব্যবধানে সবজি দুটির দাম অপরিবর্তিত রয়েছে। শীতের আগাম সবজি শিম গত সপ্তাহের মতো কেজি বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়। ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। ছোট ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়।

এছাড়া চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়শ, পটোল, করলার দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। করলার কেজি ৬০-৮০, চিচিঙ্গা ৫০-৬০, পটোল ৫০-৬০, ঢেঁড়শ ৪০-৬০, বরবটি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচকলার হালি ৩০-৩৫, লালশাকের আঁটি ১০-২০, মুলাশাকের আঁটি ১৫-২০, কলমিশাকের আঁটি ৫-১০ টাকা বিক্রি হচ্ছে। এগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

গত সপ্তাহে পেঁয়াজের কেজি ৭০-৬৫ টাকায় নেমে আসে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে আরো ৫ টাকা কমে এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি সয়াবিন খোলা তেল ১৩৫-১৪০ ও বোতলজাত তেল ১৫৫-১৬০ টাকায় বিক্রি হয়েছে। নতুন করে কেজিপ্রতি ৭ টাকা বাড়িয়েও নাগাল টেনে ধরা যাচ্ছে না ভোজ্যতেলের।

মাছের বাজার ঘুরে দেখা যায়, রুই মাছের কেজি ২৮০ থেকে ৩৮০, মৃগেল ২৫০-৩৫০, তেলাপিয়া ১৬০-১৮০, পাবদা ৪৫০-৬০০ আর পাঙ্গাশ ১২০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বণিক বার্তাসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)