সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

নরসুন্দা নদীর বুকে এখন বোরোর আবাদ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী। শুকিয়ে গেছে। তিরতির করে বইছে একটি শীর্ণ ধারা। এর দুই পাশে কৃষকেরা আবাদ করেছেন বোরো ধান। চারাগুলো সবুজ। দূর থেকে সবুজ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী। শুকিয়ে গেছে। তিরতির করে বইছে একটি শীর্ণ ধারা। এর দুই পাশে কৃষকেরা আবাদ করেছেন বোরো ধান। চারাগুলো সবুজ। দূর থেকে সবুজ গালিচার মতো দেখায়।

বর্ষায় নদীটি জলে ভরে ওঠে। তখন স্রোত থাকে। তখন পলি জমে নরসুন্দার তলদেশে। সেখানেই ফলে বোরো ধান। মাটি খুবই উর্বর। এ কারণে উৎপাদন খরচ নেই বললেই চলে। ধানের ফলনও হয় ভালো। এতে কৃষকেরা লাভের মুখ দেখেন। এতে তাঁরা বেশ খুশি।

খোঁজ নিয়ে জানা গেছে, নরসুন্দা নদীটি নান্দাইল উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কিশোরগঞ্জ শহর হয়ে ভাটি অঞ্চলে গিয়ে মিশেছে। নদীটি মূলত পুরোনো বহ্মপুত্র নদের একটি শাখা।

* নদীটি নান্দাইল উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। * কিশোরগঞ্জ শহর হয়ে ভাটি অঞ্চলে গিয়ে মিশেছে। * নদীটি মূলত পুরোনো বহ্মপুত্র নদের একটি শাখা নদী। যদিও পরে এর নাম হয় নরসুন্দা। * বর্ষায় নদীটি জলে ভরে ওঠে। তখন স্রোত থাকে। তখন পলি জমে নরসুন্দার তলদেশে। * সেখানেই ফলে বোরো ধান। মাটি খুবই উর্বর। এ কারণে উৎপাদন খরচ নেই বললেই চলে। * ধানের ফলনও হয় ভালো। এতে কৃষকেরা লাভের মুখ দেখেন।

স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, মাছ শিকারের জন্য একসময় এই নরসুন্দা নদীর বিভিন্ন অংশে বাঁধ দেওয়া হতো। বছর বছর বাঁধের সংখ্যা বেড়ে চলে। অপরিকল্পিতভাবে বাঁধ দেওয়ার ফলে নদী ভরাট হয়ে যেতে থাকে। এ ছাড়া দখলে ও দূষণের কারণেও নদীর নাব্যতা কমতে থাকে। নদীটি মরে যেতে থাকে। নৌচলাচলও সীমিত হয়ে পড়ে। শুষ্ক মৌসুমে নদীটি পুরোপুরি শুকিয়ে যায়। একটা শীর্ণ ধারা বয়ে যায়। জানান দেয় এটি নদী। তবে বর্ষা মৌসুমে নদীটি ভরে ওঠে। তখন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে পাথরবোঝাই নৌকা আসে নান্দাইলের তারঘাট বাজার পর্যন্ত। নৌচলাচল বলতে এটুকুই। বর্ষাকাল শেষ হয়। এরপর শুরু হয় মাছ শিকারের পালা। সেই পালা শেষ হয়। শুকনা নদীর বুকে শুরু হয় ধান চাষের প্রস্তুতি।

জাহাঙ্গীরপুর, শেরপুর ও খারুয়া ইউনিয়নের কয়েকজন কৃষক বলেন, নরসুন্দার বুকে আগাম জাতের ধান আবাদ করা হয়। অনেকটা হাওরাঞ্চলে বোরো মৌসুমের ধান আবাদের মতো। বৃষ্টির পানিতে নদী ভরে যাওয়ার আগেই ফসল ঘরে তোলা হয়। এ ছাড়া নদীর জমিতে ধান আবাদে সার ও কীটনাশক দিতে হয় না। নদীর সরু অংশে যেটুকু পানি থাকে, প্রয়োজনে সেচ দেওয়া যায়। এ কারণে উৎপাদন খরচ কম হয়। আর কৃষকের গোলা ভরে ওঠে ধানে।

নরসুন্দা নদীতে কী পরিমাণ ধান আবাদ করা হয়, এ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই কৃষকদের কাছে। এমনকি স্থানীয় কৃষি অফিসে খোঁজ নিয়েও এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।

প্রথম আলোসূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)