সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

অবসর জীবনে ক্যাপসিকাম চাষে সফল টাঙ্গাইলের আজহারুল ইসলাম | কৃষি দিবানিশি

কৃষিকে যারা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে অন্যরকম আকর্ষণ হিসাবে ধরছেন, তাদের কাছে কৃষি শুধু লাভজনকই নয়, জীবন পাল্টে দেয়ারও একটি খাত হিসাবে প্রমাণিত হচ্ছে। এক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়, ইচ্ছে শক্তিই বড়। দেশে এরকম অসংখ্য উদাহরণ আছে, যারা সময়ের চাহিদাকে মাথায় রেখে কৃষিকে ঢেলে সাজায়ে সফল হয়েছেন, কৃষি উদ্যোগ নি

কৃষিকে যারা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে অন্যরকম আকর্ষণ হিসাবে ধরছেন, তাদের কাছে কৃষি শুধু লাভজনকই নয়, জীবন পাল্টে দেয়ারও একটি খাত হিসাবে প্রমাণিত হচ্ছে। এক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়, ইচ্ছে শক্তিই বড়। দেশে এরকম অসংখ্য উদাহরণ আছে, যারা সময়ের চাহিদাকে মাথায় রেখে কৃষিকে ঢেলে সাজায়ে সফল হয়েছেন, কৃষি উদ্যোগ নিয়ে ভালো রয়েছেন।

এমন চিন্তায় টাঙ্গাইল বাসাইলের জসিহাটি গ্রামের আজহারুল ইসলাম তালুকদার চাকরি জীবন থেকে অবসর নিয়ে যুক্ত হয়েছেন কৃষি কাজে। গ্রামে ফিরেও বসে না থেকে পরিবর্তিত ও নতুন ধারার কৃষিকে নিয়ে স্বপ্ন দেখেছেন। নেমেছেন বিদেশি সবজি ফসল ক্যাপসিকাম উৎপাদনে।

প্রথম বছরে মাত্র ৪০ শতাংশ জমিতে চাষ করেছিলেন ক্যাপসিকাম। ফসলও ভালো পাচ্ছিলেন। তবে আবহাওয়া অনুকূল ছিল না বলে গতবার ভালো লাভ আসেনি।

তাতে হাল ছাড়েননি আজহারুল তালুকদার। সত্তরোর্ধ্ব বয়সেও কৃষিকে উপভোগ করতে দিনরাত পরিশ্রম করছেন। আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিজেকে সফল উদ্যোক্তা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন। ক্যাপসিকামের মতো বিদেশে সবজি উৎপাদন করতে রপ্ত করেছেন প্রয়োজনীয় তথ্য ও কৌশলকে। এবার প্রতিকূল আবহাওয়াকে অনুকূলে রেখে উৎপাদন নিশ্চিত করতে গড়েছেন পলিনেট হাউজ। এই নিয়ন্ত্রিত পরিবেশে রঙিন ক্যাপসিকাম উৎপাদনে দারুণ আশাবাদী আজহারুল ইসলাম তালুকদার।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)