সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

শেকৃবিতে চালু হচ্ছে কৃষি প্রকৌশল অনুষদ: উপাচার্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিগগির কৃষি প্রকৌশল অনুষদ চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। এর ফলে শেকৃবি শিক্ষার্থীরাও কৃষি যান্ত্রিকীকরণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিগগির কৃষি প্রকৌশল অনুষদ চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। এর ফলে শেকৃবি শিক্ষার্থীরাও কৃষি যান্ত্রিকীকরণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২ জুলাই) বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ভূমিকা বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী করা হয়।

উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ বলেন, আমাদের সময়ের সঙ্গে সঙ্গে মেকানাইজেশনের যুগে যেতে হবে, এর বিকল্প নেই। কৃষি শ্রমিক কমে যাচ্ছে। কৃষক এখন আর তার ছেলেকে কৃষক বানাতে চান না। তাই কৃষি শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। এই ঘাটতি পূরণ করার ক্ষেত্রে মেকানাইজেশনের (যান্ত্রিকীকরণের) বিকল্প নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশে কৃষি ক্ষেত্রে ড্রোন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আর এ ক্ষেত্রে বাংলাদেশের কৃষি প্রকৌশলীদের সর্বপ্রথম এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের কৃষি প্রকৌশলী মাহেদি হাসান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপিই চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো. নুরুল আমিন।

সাইদ আহম্মদ/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

রাজশাহীর দুর্গাপুরে প্রথমবার পরীক্ষামূলক ব্ল্যাক রাইস চাষ

দুর্গাপুরে দুই চাষি ১৬ কাঠা ও আড়াই বিঘা জমিতে প্রথমবার ব্ল্যাক রাইস লাগিয়েছেন; বিঘায় ১৬ থেকে ১৮ মণ ফলনের আশা, ফলন ও বাজার দেখে আবাদ বাড়ানোর সিদ্ধান্ত নেবে কৃষি বিভাগ।

বাসস১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে প্রিসিশন অ্যাগ্রিকালচার ও এআইয়ে জোর

বার্ক মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে নির্ভুল কৃষি, ড্রোন ও ডিজিটাল প্রযুক্তিতে তরুণদের প্রশিক্ষণ, জিন সম্পাদনা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জলবায়ু-স্মার্ট কৃষির আহ্বান জানানো হয়।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)