সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মা ইলিশ রক্ষায় আকাশে বিমানবাহিনীর হেলিকপ্টার টহল

ইলিশের প্রজনন মৌসুমে সংরক্ষণ কার্যক্রম সফল করতে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫'-এর অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে বিমানবাহিনী বিশেষ নজরদারি মিশন পরিচালনা করছে।

ইলিশের প্রজনন মৌসুমে সংরক্ষণ কার্যক্রম সফল করতে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫'-এর অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে বিমানবাহিনী বিশেষ নজরদারি মিশন পরিচালনা করছে।

রোববার (১২ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, 'ইন এইড টু সিভিল পাওয়ারের' আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই বিশেষ অভিযানটি ৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এর অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৬টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদ-নদীতে অবৈধ মাছ আহরণ রোধে বিমান নজরদারি পরিচালনা করে।

এসময় হেলিকপ্টারটি মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শিবচর, কালকিনি, জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার নদীগুলোতে টহল দেয় এবং সফলভাবে মিশন সম্পন্ন করে।

একই সময়ে বিমানবাহিনীর আরেকটি হেলিকপ্টার খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিম উপকূল এলাকায় অবৈধ মাছ আহরণ রোধে বিমান নজরদারি মিশন পরিচালনা করে।

আইএসপিআর আরও জানায়, হেলিকপ্টারগুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) সংযুক্ত করা হয়েছে, যা রাতের অন্ধকারে দৃশ্যমানতা বাড়িয়ে তোলে এবং মাছ ধরার নৌযানগুলো পর্যবেক্ষণে সহায়তা করে। এই মিশনে বিমানবাহিনীর ক্রুরা নাইট ভিশন গগলস (এনভিজি) ব্যবহার করে সম্পূর্ণ অন্ধকারেও কার্যকর নজরদারি নিশ্চিত করেন।

এতে আরও উল্লেখ করা হয়, আকাশ থেকে ভূমিতে সরাসরি যোগাযোগের মাধ্যমে এসব মিশন পরিচালিত হচ্ছে, যাতে মাঠ পর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয় রক্ষা করা সম্ভব হচ্ছে। এসব অঞ্চলের বাইরে কুতুবদিয়া, বরিশাল ও ভোলা এলাকায়ও বিমানবাহিনী একই ধরনের নজরদারি মিশন পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)