সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

আড়াই কেজির ইলিশ, ৮৭৫০ টাকায় বিক্রি

পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক ইলিশ। পরে মাছটি আট হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়।

পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক ইলিশ। পরে মাছটি আট হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি আলীপুর মৎস্য আড়তের মনি ফিশে নিয়ে আসা হয়। সেখানে উন্মুক্ত ডাকে এক লাখ ৪২ হাজার টাকা মণ (কেজি সাড়ে ৩ হাজার টাকা) দরে মাছটি বিক্রি করা হয়।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) কুয়াকাটা বঙ্গোপসাগরে গভীরে মাছটি ধরা পড়ে।

নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মুসা মাছটি কিনে নেন। গাজীপুরের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর কাছে বিক্রি করবেন বলে জানিয়েছেন।

জেলে মাসুম বিল্লাহ জানান, বঙ্গোপসাগরের গভীরে জাল ফেললে অন্য মাছের সঙ্গে ইলিশটি উঠে আসে।

কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী মুসা বলেন, ‌'এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি নিলামে মাছটি কিনে নিয়েছি। গাজীপুরের এক যুক্তরাষ্ট্র প্রবাসী আমার কাছে এমন একটি বড় মাছ কিনতে চেয়েছেন। আমি তার কাছে মাছটি বিক্রির চেষ্টা করছি।'

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, 'বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। তবে এখন বেশিরভাগ ছোট ইলিশ পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে দু-একটি বড় ইলিশ দেখা যায়।'

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)