সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ফুলে-ফলে ভরা গ্রীষ্মকাল

আব্দুল্লাহ নাজিম আল মামুন

আব্দুল্লাহ নাজিম আল মামুন

বাংলা বারো মাসের ছয় ঋতুর মধ্যে অন্যতম প্রধান ও প্রথম ঋতু গ্রীষ্মকাল। তপ্ত রোদ আর দখিনা হাওয়ায় আমাদের জীবনকে দোলা দিয়ে যায়। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল। এ সময়ে বাংলার প্রকৃতিতে অনেক পরিবর্তন দেখা যায় গাছে, ফুলে-ফলে। মাঝে মাঝে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে ধরণীর বুকে। বৃষ্টির প্রভাবে গাছের ডালে নতুন পাতা গজায় সবুজ-শ্যামলে।

দেখতে কী যে সুন্দর লাগে! দেখেই যেন সহজেই চোখ জুড়িয়ে যায়। অন্যদিকে প্রখর রোদের কারণে গাছে গাছে ফল পাকতে শুরু করে। এর মধ্যে আম, জাম, লিচু ও কাঁঠাল হচ্ছে সর্বাধিক পরিচিত ফল। গ্রীষ্মকালে নানা ধরনের ফল পাকতে শুরু করে। যেমন- তরমুজ, আনারস, তাল, পেঁপে, বেল ইত্যাদি।

এদিকে আবার বসন্তকালে কোকিলের দেখা বেশি মিললেও বৈশাখ মাসে কিছু কোকিলের দেখা মেলে। তাদের ডাকে আমাদের ঘুম ভাঙে। অন্যদিকে কাগজে-কলমে বসন্ত ঋতুরাজ হলেও মূলত পুষ্প উৎসবের ঋতু গ্রীষ্মকালকেও বলা যায়। এ মৌসুমে গাছে গাছে চটকদার রঙের যে উন্মাদনা চলে, তা অন্য ঋতুতে প্রায় অনুপস্থিত দেখা যায়।

আরও পড়ুন

গ্রীষ্মের পুষ্পবীথির রং এতই আবেদনময়ী যে চোখ ফেরানো অসম্ভব। গ্রীষ্মের পুষ্পতালিকায় প্রথম স্থান কৃষ্ণচূড়ার। ফুলটির রং এতই তীব্র যে অনেক দূর থেকেও চোখে পড়ে। সমকক্ষ এমন দূরভেদী আরেকটি ফুল শিমুল। কিন্তু কৃষ্ণচূড়া সে তুলনায় আরও বেশি আকর্ষণীয়।

কৃষ্ণচূড়া আর শিমুল ছাড়াও গ্রীষ্মকালে নানা রকম ফুলের দেখা মেলে। এর মধ্যে জারুল, জিনিয়া, অর্জুন, ইপিল, কনকচূড়া, করঞ্জা, কামিনী, ক্যাজুপুট, গাব, জারুল, জ্যাকারান্ডা, তেলসুর, দেবদারু, নাগকেশর, নাগেশ্বর, নিম, পরশপিপুল, পলকজুঁই, পাদাউক, পারুল, পালাম, বনআসরা, বরুণ, বাওবাব, বেরিয়া, মাকড়িশাল, মিনজিরি, মুচকুন্দ, মেহগনি, রক্তন, সোনালু, স্বর্ণচাঁপা অন্যতম।

এই ঋতুতে ফল-ফুলের ঘ্রাণে আমাদের জীবন উৎফুল্ল হয়ে ওঠে। প্রকৃতির এক পরম আতিশয্য আমাদের ঘিরে রাখে। বছরের শুরুতেই যেন প্রকৃতিতে নব জীবন আনে। বৈচিত্র্যময় আমাদের ঋতুর বৈচিত্র্য ক্রমান্বয়ে বাড়তেই থাকে। এই আনন্দময় ভরপুর প্রকৃতি নিয়ে আমরা গর্বিত।

লেখক: কবি ও ফিচার লেখক।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)