সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সবজিক্ষেতে অজগর

বাগেরহাটের শরণখোলায় সবজিক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটি লম্বায় আট ফুট। ওজন প্রায় ১০ কেজি।

বাগেরহাটের শরণখোলায় সবজিক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটি লম্বায় আট ফুট। ওজন প্রায় ১০ কেজি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সোনতালা গ্রামের কৃষক মোসলেম খানের বাড়ির সবজিক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

শরণখোলা উপজেলার ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) দলনেতা আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কৃষক মোসলেম খান তার সবজিক্ষেত পরিচর্যা করতে গিয়ে অজগরটি দেখতে পান। পরে তিনি ফোন করে আমাদের জানালে আমরা গিয়ে সাপটি উদ্ধার করি। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসএিফ) শামসুল আরেফিন বলেন, ওয়াইল্ড টিম, সিপিজি ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। পরে রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)