সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সৌভাগ্য ফিরিয়ে আনতে কুমিরকে বিয়ে করলেন মেয়র!

কুমিরকে বিয়ে করেছেন মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হুগো সোসা। যে কুমিরকে তিনি বিয়ে করেছেন, সেটির নাম অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা। রোববার (২ জুলাই) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কুমিরকে বিয়ে করেছেন মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হুগো সোসা। যে কুমিরকে তিনি বিয়ে করেছেন, সেটির নাম অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা। রোববার (২ জুলাই) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নগরবাসীর সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আনতেই ঐতিহ্যবাহী আচার-আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমিরটিকে বিয়ে করেন মেয়র সোসা। বিয়ে উপলক্ষে কুমিরটিকে নববধূর আদলে সাজানো হয়।

আরও পড়ুন: বিনোদন পার্কের ৪০ ফুট উঁচু থেকে দড়ি ছিঁড়ে পড়ে গেলো শিশু

বিয়ের আগে কুমিরটিকে ঘরে ঘরে নিয়ে যাওয়া হয়, যাতে নগরবাসী কুমিরটিকে দুই বাহুতে নিয়ে নাচতে পারে। তবে বিয়ের আগে কুমিরটি যাতে কাউকে কামড়ে না বসে, সেজন্য এটির মুখ বেঁধে রাখা হয়। পরে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য কুমিরটিকে শহর মিলনায়তনে নিয়ে যাওয়া হয়।

আচার-আনুষ্ঠানিকতার অংশ হিসেবে স্থানীয় এক জেলে জাল ছুড়ে মারেন। তিনি সুর করে প্রার্থনা করেন। প্রার্থনায় বলা হয়, এ বিয়ের ফলে যেন ভালো সংখ্যক মাছ ধরা পড়ে। যার মধ্যদিয়ে শহরে সমৃদ্ধি, ভারসাম্য ও শান্তি আসে।

আরও পড়ুন: 'লবণদানার চেয়ে ছোট্ট' ব্যাগ বিক্রি হলো ৬৮ লাখ টাকায়!

বিয়ের অনুষ্ঠানে মেয়র সোসা বলেন, তিনি কনের (কুমির) দায়িত্ব নিচ্ছেন। আমরা পরস্পরকে ভালোবাসি। ভালোবাসা ছাড়া বিয়ে করা যায় না। আমি ভালোবেসেই রাজকুমারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম।

বিয়ের পর মেয়র নববধূকে নিয়ে ঐতিহ্যবাহী সংগীতের সুরে নাচ করেন। তিনি বলেন, আমরা খুশি। কারণ, আমরা দুটি সংস্কৃতির মিলন উদ্‌যাপন করি। নাচ শেষে কুমিরটিকে চুম্বন করেন মেয়র।

আরও পড়ুন: ১৫৮ কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি লাইসেন্স প্লেট

প্রায় ২৩০ বছর আগে এরকম একটি বিয়ের মাধ্যমে এলাকাটিতে দুটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে শান্তি এসেছিল। একটি আদিবাসী গোষ্ঠীর নাম চোন্টাল, অপরটি হুয়াভ। সেই তখন থেকেই এখানকার একজন পুরুষ মানুষের সঙ্গে একটি নারী কুমিরের বিয়ে হয়ে আসছে।

সূত্র: এনডিটিভি

জাগো নিউজ ২৪সূত্র

বিশ্ব

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)