সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

‘আবাদ বেশি হইলেও লস, খারাপ হইলেও লস’

এবার শীতকালীন সবজির উচ্চ ফলন হয়েছে শেরপুরে। জেলার প্রতিটি বাজারেই আসতে শুরু করেছে শীতের সবজি। ব্রহ্মপুত্র নদের পাড়ে সবচেয়ে বড় পাইকারি বাজারেও জমে উঠেছে কেনাবেচা। তবে আমদানি বেশি হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও।

এবার শীতকালীন সবজির উচ্চ ফলন হয়েছে শেরপুরে। জেলার প্রতিটি বাজারেই আসতে শুরু করেছে শীতের সবজি। ব্রহ্মপুত্র নদের পাড়ে সবচেয়ে বড় পাইকারি বাজারেও জমে উঠেছে কেনাবেচা। তবে আমদানি বেশি হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও।

আড়তদাররা বলছেন, চরাঞ্চলের সবজি বাজারে আসতে শুরু করায় পাইকারি ও খুচরা বাজারে খুব শিগগির কম দামে সবজি মিলবে।

প্রতিদিন ভোরে ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে শেরপুর-জামালপুর সীমান্তবর্তী ব্রহ্মপুত্র পাড়ের বাজার। জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার এটি। জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ থেকেও পাইকারি ক্রেতা আসেন এই বাজারে। চরাঞ্চলের এই সবজি বিক্রি হয় দেশের বিভিন্ন প্রান্তে। ট্রাকে করে এই বাজারের সবজি যায় দেশের বিভিন্ন এলাকায়।

ময়মনসিংহ থেকে আসা পাইকারি ক্রেতা মজিদ মিয়া জাগো নিউজকে বলেন, ময়মনসিংহের উত্তরে এটাই সবচেয়ে বড় কাঁচাবাজার। আশপাশে চরাঞ্চল হওয়ায় খুব কম দামে এখানে সবজি পাওয়া যায়। এখান থেকে বিভিন্ন এলাকায় পরিবহন খরচও তুলনামূলক কম। তাই আমরা এখান থেকেই পাইকারি সবজি কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করি।

আরমান আলী নামের আরেকজন বলেন, 'নদের চর এলাকায় সবধরনের সবজির আবাদ ভালো হয়। আবাদ ভালো হওয়ায় দামও খুব সস্তা। তাই দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এই বাজার থেকে সবজি কিনে নিয়ে যান। খুচরা বাজারের দোকানদাররাও এখান থেকে সবজি কিনে তাদের ব্যবসা চালান।'

এদিকে উচ্চ ফলন হওয়ায় খুব শিগগির খুচরা বাজারে সবজির দাম কমবে বলে মনে করছেন আড়তদাররা।

আড়তদার শাকিল মণ্ডল জাগো নিউজকে বলেন, 'এবারে শীতকালীন সবজির আবাদ ভালো হয়েছে। পাইকারি বাজারে সবজি আসা শুরু হয়েছে। খুচরা বাজারে দু-চারদিনের মধ্যেই কম দামে সবজি পাওয়া যাবে।'

তবে বাজারে আমদানি বেশি হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকরা। কৃষক রাসেল মিয়া বলেন, 'দেশে সব কিছুরই দাম বেশি, শুধু কাঁচাবাজারের দাম কম। অথচ আবাদের সব কিছুরই খরচ বেশি। সবমিলিয়ে আবাদ বেশি হইলেও লস, খারাপ হইলেও লস! কৃষকের লাভ খুব বেশি একটা হয় না।'

কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি বছর শেরপুরে ৮ হাজার ৭০৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৬৫ হেক্টর বেশি।

এ বিষয়ে শেরপুরের খামারবাড়ির উপ-পরিচালক ড. সুকল্প দাস জাগো নিউজকে বলেন, চলতি মৌসুমে সবজি চাষে লক্ষ্যমাত্রা গতবারের রেকর্ড ছাড়াবে। শীতের সবজির আবাদের জন্য মাঠ পর্যায়ে সবধরনের পরামর্শ ও প্রশিক্ষণ অব্যাহত আছে।

ইমরান হাসান রাব্বী/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)