সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

এককেজি সাইজের ইলিশ মিলছে না দুই হাজারের কমে

ভোলায় এক কেজি সাইজের ইলিশ দুই হাজারের কমে মিলছে না ইলিশ। জেলার বিভিন্ন হাট-বাজারে দাম বেশি হওয়ায় ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

ভোলায় এক কেজি সাইজের ইলিশ দুই হাজারের কমে মিলছে না ইলিশ। জেলার বিভিন্ন হাট-বাজারে দাম বেশি হওয়ায় ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ভোলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা যায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সবধরনের মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা ছিল। যার কারণে হাট-বাজারে দেখা মিলেনি ইলিশের। ইচ্ছে থাকলেও কোনো ক্রেতা কিনতে পারেনি ইলিশ। ১ মে থেকে নিষেধাজ্ঞা কাটিয়ে জেলেরা হয়েছেন নদীমুখি। দল বেঁধে শুরু করেছেন ইলিশ শিকার। শহরের কিচেন মার্কেটের ইলিশ কিনতে আসা ক্রেতা মো. তারেক জানান, দীর্ঘদিন পর শুক্রবার বন্ধের দিনে ইলিশ কিনতে এসেছি। ছোট ও বড় সাইজের ইলিশের দাম দেখে অবাক হই। এক কেজি সাইজের ইলিশ দুই টাকার কমে বিক্রি করছেন না ব্যবসায়ীরা।

একই মার্কেটে ইলিশ কিনতে আসা মো. সোলেমান জানান, বাড়ির জন্য ইলিশ কিনতে ওই মার্কেটে যাই। বেশি দামের কারণে তার সামর্থ্যের বাহিরে দাবি করে ইলিশ ক্রয় করতে পারিনি।

তিনি আরও জানান, ইলিশ নদীতে থাকে। এটি কারও চাষ করতে হয় না। তারপরও বাজারে ইলিশের অতিরিক্ত দাম আমাদের মত সাধারণ ক্রেতাদের মেনে নেওয়ার মত না।

ওই মার্কেটের ইলিশ বিক্রেতা মো. জয়নাল হোসেন জানান, জেলেরা বর্তমানে ইলিশ কম পাচ্ছেন। তাই মৎস্যঘাটে ইলিশের তেমন সরবরাহ নেই। আমরা বাজারের খুচরা বিক্রেতারা খুব সকাল থেকে ঘাটে গিয়ে বসে থাকি। জেলেরা নদী থেকে ইলিশ নিয়ে আড়তদারের মাধ্যমে নিলামে বিক্রি করতে শুরু করলেও আমরা বিক্রেতারা প্রতিযোগিতা করে দাম হাঁকিয়ে ইলিশ ক্রয় করি।

ব্যবসায়ীরা জানান, খুচরা বাজারে ৪০০ গ্রামের ইলিশের হালি বিক্রি করছি ১৫০০-১৬০০ টাকা, ৫০০ গ্রামের হালি দুই হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা, ৭০০-৯০০ গ্রামের ওজনের ইলিশের হালি ৪০০-৬০০ হাজার ও এক কেজি থেকে তার একটু বেশি ওজনের ইলিশের হালি ৮-৯ হাজার বিক্রি করে থাকি। তাদের কেনা বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করেন বলে দাবি করেন তারা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে জানান, জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ে। যার কারণে চাহিদার চেয়ে ইলিশ কম। এজন্য দাম একটু বেশি রয়েছে। তবে আগামী সাতদিন পর আমাবস্যা, ওই সময় বৃষ্টিপাত হলে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)