সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৭ কিমি/ঘ

বাড়ির ছাদে বাগান করে গৃহিণীর সাফল্য

কখনো কখনো কৃষিও কুটির শিল্প। যাদের ভেতরে থাকে শিল্পের টান, তারা একটু জায়গা পেলেই গড়ে তোলেন তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্র। বাসা বা ভবনের ছাদ পরিণত হতে পারে রীতিমত আবাদি ক্ষেত।

কখনো কখনো কৃষিও কুটির শিল্প। যাদের ভেতরে থাকে শিল্পের টান, তারা একটু জায়গা পেলেই গড়ে তোলেন তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্র। বাসা বা ভবনের ছাদ পরিণত হতে পারে রীতিমত আবাদি ক্ষেত।

বাসা বা যেকোনো ভবনের ছাদও হতে পারে ফল ফসলে পূর্ণ একটি মাঠ। এই আহবান বহুদিনের পুরনো হলেও এমন কাজে যুক্ত মানুষের সংখ্যা হাতে গোনা। এদেরই একজন রাজধানীর ইস্কাটনের সরকারি অফিসার্স কোয়ার্টারের বসবাসকারী সুফিয়া আখতার জাহান।

সুফিয়া আখতার জাহান জানান, ‘সরকারি চাকুরির কারণে আমরা বিভিন্ন জায়গায় বদলি হয়েছি। চাঁদপুরে থেকেছি, হাজীগঞ্জ, কুমিল্লা যেখানেই থেকেছি যতটুকু জায়গা পেয়েছি স্বামী-স্ত্রী মিলে বাগান করেছি। একটা লাউগাছ লাগিয়েছি কিছুদিন পর দেখা যাচ্ছে প্রচুর লাউ আসছে।

আমরা সেখানে চাল ধোয়া পানিটা দিচ্ছি, ডাল ধোয়া পানিটা দিচ্ছি। মুলার জন্য আমি তো একবার কুমিল্লায় থার্ড প্রাইজ পেলাম।’

সাত বছর আগে শুরু করা এ বাগানে রয়েছে অর্ধশত প্রজাতির গাছ গাছালি। সবজি ও ফলের পাশাপাশি রয়েছে ঔষধী গাছও। ছোট পরিসরে গড়ে তোলা হয়েছে রাজহাসের খামার।

তিনি বলেন, ‘আমরা লক্ষ্মীপুর যখন ছিলাম ওখানে একটা পরিত্যাক্ত বাড়ি ছিলো। সেখানে আমরা মিনি পুকুর করলাম। সেখানে মাছের চাষ করলাম। সেই সঙ্গে যতো সবজি সব আমরা ওখানে করলাম। আমরা হাস পাললাম মুরগি পাললাম।’

ছাদে বাগান করেই এস এ জাহান পেয়েছেন জাতীয় স্বীকৃতি। তার বিশ্বাস, ছাদে বাগান করেই পাল্টে দেয়া যেতে পারে রাজধানী ঢাকা। বাগান বিলাস কিংবা কৃষির প্রতি টান যাই বলা হোক এ উদ্যোগগুলোই ঢাকার বসবাস যোগ্যতা টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে।

(এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার দুপুরের চ্যানেল আই সংবাদের পর ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানে)

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)