সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কাজে আসছে না চার কোটি টাকার ফল মার্কেট

যানজটে নাকাল বগুড়ার প্রাণকেন্দ্র সাত মাথায় বসবাসকারীরা। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত সড়ক দখল করে চলে ফল বেচাকেনা। দুই বছর আগে যানজট কমাতে শহরের অদূরে তিনমাথা এলাকায় চার কোটি টাকায় একটি মার্কেট নির্মাণ করা হয়। তবে ব্যবসায়ীদের একটি পক্ষ বলছে, নতুন মার্কেটে পাইকারিভাবে ফল বিক্রি কম হবে। এ কারণে তা

যানজটে নাকাল বগুড়ার প্রাণকেন্দ্র সাত মাথায় বসবাসকারীরা। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত সড়ক দখল করে চলে ফল বেচাকেনা। দুই বছর আগে যানজট কমাতে শহরের অদূরে তিনমাথা এলাকায় চার কোটি টাকায় একটি মার্কেট নির্মাণ করা হয়। তবে ব্যবসায়ীদের একটি পক্ষ বলছে, নতুন মার্কেটে পাইকারিভাবে ফল বিক্রি কম হবে। এ কারণে তারা সেখানে যেতে রাজি নন।

প্রতিদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমে উঠে ফল বাজার। শহরের ব্যস্ততম স্টেশন রোডের ওপর ফলের পাইকারি বাজার। এ ফলপট্টিতে স্থায়ী ৩৯টি ও অস্থায়ী আটটি পাইকারি আড়ৎ রয়েছে। প্রতিদিন গড়ে দুই কোটি টাকার বেচাবিক্রি হয় এই বাজারে।

ফলের আড়তের সামনেই প্রধান সড়ক। সড়কের ওপরই ফলবাহী ট্রাক বা গাড়ি থেকে মালপত্র লোড-আনলোড করা হয়। পাশাপাশি চলে পাইকারি বেচাকেনা। পুরো সড়কই ফল ব্যবসায়ীদের দখলে। এতে সাতমাথা থেকে ফলপট্টি হয়ে রেলস্টেশন কিংবা তিনমাথায় তীব্র যানজট তৈরি হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী লোকজনকে দীর্ঘ সময় আটকে থাকতে হয় এই যানজটের কারণে।

মোশারফ আবদুল হান্নান নামে এক ফল ব্যবসায়ী বলেন, তিনমাথা শহর থেকে অনেক দূরে। পাইকারি ক্রেতারা সেখানে যেতে চান না। ভ্যান আর কুলি পাওয়াও কঠিন। তিনি বলেন, কাছাকাছি জায়গা করে দিলে সেখানে গিয়ে উঠবো।

ব্যবসায়ী আতোয়ার রহমান বলেন, সন্ধ্যার পর ক্ষতি হয়ে যাবে। পাইকারদের কাছ থেকে টাকা কালেকশন করে আড়তে হিসাব করা হয়। এতো টাকা নিয়ে তিনমাথা এলাকায় চলাচল করাও নিরাপদ নয়।

সমিতির অর্থায়নে তিনমাথা এলাকায় চার কোটি টাকা ব্যয়ে আধুনিক মার্কেট নির্মাণ করা হয়। ক্যান্টিন, শৌচাগার, লোড-আনলোডের পর্যাপ্ত জায়গাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে সেখানে। শহরে ৪৭ জন ফলের আড়তদারের বিপরীতে ৬০টি দোকান বরাদ্দ হয়। এর মধ্যে ৩১ জন ব্যবসায়ী ২ লাখ থেকে ১০ লাখ টাকা অগ্রিম দিয়ে দোকান বরাদ্দ নিয়েছেন। গত ১১ মার্চ মার্কেটটি উদ্বোধন করা হয়। কিন্তু গুটিকয়েক ব্যবসায়ীর কারণে ভেস্তে যাচ্ছে এ উদ্যোগ।

হোসেন নামে এক ব্যবসায়ী নতুন ফল মার্কেটে সাড়ে ৮ লাখ টাকা জামানত দিয়ে দোকান বরাদ্দ নিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করেই দোকান বরাদ্দ নিয়েছি। এখন সেখানে না গেলে অনেক টাকা লোকসান হবে।

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম আরফান বলেন, শহরে যে দোকানের ভাড়া ৫০ হাজার, নতুন মার্কেটে তা সাত থেকে আট হাজার টাকা। সবাই এক সঙ্গে গেলে ক্রেতা অবশ্যই আসবে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহাজাহান আলম জানান, নতুন ফল মার্কেট ইজারা দিতে পৌরসভার প্রক্রিয়া চলমান। দুবার বিজ্ঞপ্তি দিলেও কেউ আবেদন করেনি। এবার তৃতীয় দফায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের অনাগ্রহের কারণেই কেউ ইজারা নেওয়ার আগ্রহ দেখাচ্ছে না।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, ব্যবসায়ীদের সরিয়ে নেওয়ার দায়িত্ব পৌরসভার। তবে যানজটের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বাজার স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়ে চিঠি দেওয়া হবে। এরপরও তারা না গেলে উচ্ছেদ অভিযান চলবে।

এসএনআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)