সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পশুহাটে অতিরিক্ত খাজনা আদায়, সাবেক বিএনপি নেতা গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী। আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী। আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় সেনাবাহিনীর একটি টহল দল তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে। পরে রোববার (১ জুন) তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার কুড়িগ্রাম সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে যায়। এসময় হাটের ইজারাদার সরকার নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে উপস্থিত স্থানীয় জনগণ অভিযোগ করে। পরে টহল দলের কমান্ডার পর্যবেক্ষণ করেন এবং রশিদ যাচাই করে অভিযোগের সত্যতা পান। এতে ফরিদুল হক শাহিন শিকদারকে হাটের ইজারাদার হিসেবে আটক করে টহল দল।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, সরকার নির্ধারিত ফির বেশি পরিমাণ অর্থ আদায়ের অভিযোগে হাট ইজারাদারকে প্রথমে আটক করা হয়। পরে ভূমি কার্যালয়ের একজন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়। রোববার দুপুরে তাকে কুড়িগ্রামে আদালতে পাঠানো হয়েছে।

রোকনুজ্জামান মানু/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)