সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ছাগলছানা খেতে এসে মারা পড়লো মেছো বিড়াল

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়াতে ছাগলছানা খেতে গিয়ে গৃহকর্তার হাতে মারা পড়েছে একটি মেছো বিড়াল।

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়াতে ছাগলছানা খেতে গিয়ে গৃহকর্তার হাতে মারা পড়েছে একটি মেছো বিড়াল।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামের হেলাল মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মেছো বিড়ালের আক্রমণের শিকার হন ওই গৃহকর্তা।

এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে মেছো বিড়াল দেখতে হেলাল মন্ডলের বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।

গৃহকর্তা হেলাল মন্ডল বলেন, সোমবার ভোর ৪টার দিকে ছাগল রাখার ঘর থেকে হঠাৎ ছাগলের ডাকাডাকি ও অদ্ভুত এক আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান তিনি। এ সময় মেছো বিড়ালটি তার ওপর আক্রমণ করে। নিজেকে রক্ষার্থে হাতে থাকা টেকি দিয়ে আঘাত করলে মেছো বিড়ালটি মারা যায়। মেছো বিড়ালের আঘাতে তার পায়ে ক্ষত হয়েছে।

স্থানীয় ৪নং ওয়ার্ড সদস্য মো. আফজাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেছো বিড়ালটি লম্বায় প্রায় আড়াই ফুট হবে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)