সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

মাগুরায় মধু চাষে বাবা-ছেলের বাজিমাত

সরিষা ফুল থেকে মধু চাষ করে বাজিমাত করেছেন আল আমিন ও তার বাবা সাবু মোল্লা। মাগুরা সদরের ডেফুলিয়া গ্রামে সরিষা ক্ষেতে মৌ-বক্স পেতে মধু সংগ্রহ করছেন তারা। প্রতিষ্ঠানের নাম দিয়েছেন খাদিজা মৌ খামার। মাঠে মাঠে বাতাসে দোল খায় সরিষা ফুল। সেই ফুল থেকে তৈরি হয় মধু।

সরিষা ফুল থেকে মধু চাষ করে বাজিমাত করেছেন আল আমিন ও তার বাবা সাবু মোল্লা। মাগুরা সদরের ডেফুলিয়া গ্রামে সরিষা ক্ষেতে মৌ-বক্স পেতে মধু সংগ্রহ করছেন তারা। প্রতিষ্ঠানের নাম দিয়েছেন খাদিজা মৌ খামার। মাঠে মাঠে বাতাসে দোল খায় সরিষা ফুল। সেই ফুল থেকে তৈরি হয় মধু।

মৌচাষি বাবা সাবু মোল্লা জানান, মাগুরার মাঠে মাঠে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করেন। সরিষা ক্ষেতের পাশে বক্স পেতে মধু সংগ্রহ করেন। এবার সদরের ডেফুলিয়া গ্রামে ৯০টি বক্স পেতেছেন। সংগ্রহের কাজে ৬ জন শ্রমিক নিয়োজিত আছেন। মৌমাছির পরিচর্যা, খাবার দেওয়ার কাজ করেন তারা। প্রতি সোমবার বক্স থেকে মধু উত্তোলন করা হয়। সপ্তাহে ২-৩ মণ মধু সংগ্রহ করা যায়।

ছেলে আল আমিন জানান, দেশের বিভিন্ন স্থানের বেপারিরা এসে তাদের কাছ থেকে মধু সংগ্রহ করেন। প্রতি কেজি মধু ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করেন। এই মধু শরীয়তপুর, মানিকগঞ্জ, দিনাজপুর, ফরিদপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালীসহ চট্টগ্রাম জেলায় বিক্রি করা হয়। এ বছর ১ লাখ ২০ হাজার টাকার মধু বিক্রি করেছেন। শুধু সরিষা ফুলের মধু নয়; তারা ধনিয়া, কালোজিরা ও লিচু ফুলের মধু সংগ্রহ করেন।

আরও পড়ুনশার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষা চাষ সরিষায় নতুন স্বপ্ন দেখছেন পাবনার কৃষকেরা

আল আমিন জাগো নিউজকে বলেন, 'গ্রীষ্মকালে বিভিন্ন লিচু বাগান থেকে মধু সংগ্রহ করি। একেক ফুলের মধু একেক রকম হয়ে থাকে। কোনো মধু গাঢ়, আবার কোনো মধু পাতলা হয়ে থাকে। তবে সরিষা ফুলের মধু খুব পরিষ্কার হয়ে থাকে। কালোজিরার মধু অনেক সময় ওষুধে ব্যবহার করা হয়। আমরা মধুতে চিনি মিশাই না। তাই আমাদের মধুর চাহিদা ও গুণাগুণ খুব ভালো।'

সাবু মোল্লা জাগো নিউজকে বলেন, 'অগ্রহায়ণ মাস থেকে আমাদের মধু সংগ্রহের কাজ চলে। বছরের বাকি সময় আমরা সুন্দরবন অঞ্চলে মধু সংগ্রহের কাজ করি।'

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসইউ

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)