সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

নীলফামারীতে অনুমতি ছাড়াই কলেজ মাঠে গরুর হাট

নীলফামারী সদর উপজেলার মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুমতি ছাড়াই অবৈধভাবে বসানো হয়েছে গরুর হাট।

নীলফামারী সদর উপজেলার মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুমতি ছাড়াই অবৈধভাবে বসানো হয়েছে গরুর হাট।

বুধবার (২১ জুন) কলেজ খোলা থাকলেও সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাট বসান ইজারাদার। তবে জেলা শিক্ষা বিভাগ বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে মাঠে গবাদি পশুর হাট বসানোর সুযোগ নেই।

সরেজমিনে দেখা যায়, বুধবার দুপুর আড়াইটাই কলেজের অফিস কক্ষসহ সব ভবন তালাবদ্ধ ছিল। দেখা মেলেনি কোনো শিক্ষক-শিক্ষার্থীর। পুরো মাঠজুড়ে বাঁধা আছে গরু। পাশেই ভিড় করছেন ক্রেতা-বিক্রেতারা। এতে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। তার আগেই পুরো মাঠজুড়ে গরু বাধার জন্য পুঁতে রাখা হয়েছিল খুঁটি। এছাড়া কলেজের শহীদ মিনার ও পাশের বঙ্গবন্ধু ম্যুরালেও বাঁধা ছিল গরু। আগামী রোববারও দিনব্যাপী ওই মাঠে গরুর হাটের আয়োজন করা হবে বলে জানা গেছে।

গরুর হাটের বিষয়ে জানতে চাইলে মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। আমি কিছু জানি না, আমি অনুমতিও দিইনি। মেয়রের (নীলফামারী পৌরসভার মেয়র) সঙ্গে কথা বলেন, উনি আমার কলেজের সভাপতি।

এ বিষয়ে জানতে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

কলেজ মাঠে গরুর হাট বসানোর বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন হাট ইজারাদার মো. মিঠু।

জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে মাঠে গবাদি পশুর হাট বসানোর সুযোগ নেই। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে জনস্বার্থে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে হাট বসাতে পারে।

এ বিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, কলেজ মাঠে গরুর হাট বসানোর বিষয়ে আমি অবগত নই। আমি কোনো অনুমতি দিইনি।

এদিকে, কলেজের মাঠ রক্ষা ও পাঠদান অব্যাহত রাখতে মাঠ থেকে পশুর হাট অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।

রাজু আহম্মেদ/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)