সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

যে ১০ কারণে ভাত খাওয়া জরুরি

বাঙালির পাতে ভাত থাকলে পেটের ক্ষুধা যেন মেটে না। তাই তো বলা হয় মাছে-ভাতে বাঙালি। তবে ভাত খেলে নাকি ওজন বেড়ে যায়, এই ভয়ে অনেকেই এখন পাতে ভাত রাখেন না। সত্যিই কি ভাত স্বাস্থ্যের

বাঙালির পাতে ভাত থাকলে পেটের ক্ষুধা যেন মেটে না। তাই তো বলা হয় মাছে-ভাতে বাঙালি। তবে ভাত খেলে নাকি ওজন বেড়ে যায়, এই ভয়ে অনেকেই এখন পাতে ভাত রাখেন না। সত্যিই কি ভাত স্বাস্থ্যের জন্য খারাপ?

সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিবাকরের মতে, ভাতে অত্যধিক স্বাস্থ্য উপকারিতা আছে। যা শরীরে অনেক পুষ্টি সরবরাহ করে। পরিমিত ভাত আপনার ওজন বাড়াবে না বরং শরীরে বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করবে। জেনে নিন যে ১০ কারণে ভাত পাতে রাখা জরুরি-

>> ভাত যেহেতু কার্বোহাইড্রেটের উৎস, তাই একে শক্তিঘরও বলা হয়। ভাত খেলে শরীরের প্রয়োজনীয় শক্তি আসে।

>> ভাতে আছে প্রিবায়োটিক। যা খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে। এমনকি অন্ত্রে থাকা জীবাণুও ধ্বংস হয়।

>> বাদামি চাল অর্থাৎ অপরিশোধিত চাল থেকে সবচেয়ে বেশি পুষ্টিগুণ মেলে। তাই খাদ্যতালিকায় বাদামি চাল রাখুন।

>> রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে ভাত। যখন ভাতের সঙ্গে লেবু, ঘি ও মাংস খাওয়া হয় তখন রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল থাকে।

>> ভাত সহজে হজম হয়। ফলে ভালোভাবে ঘুম হয়। যা হরমোনের ভারসাম্য বজায় রাখে।

>> ত্বকও ভালো রাখে ভাত। এটি ত্বকের উচ্চ প্রোল্যাকটিন স্তরের কারণে হওয়া বর্ধিত ছিদ্র থেকে মুক্তি পেতে সহায়তা করে।

>> ভাত চুলের বৃদ্ধি বাড়ায়। থাইরয়েডের কারণে অনেকেরই চুল পড়ে যায়। এমন রোগীর ক্ষেত্রে ভাত খুবই উপকারী।

>> চালের প্রতিটি অংশই ব্যবহারযোগ্য। চাল দিয়ে ভাত, পায়েস, ক্ষীর ইত্যাদি তৈরি করা যায়। আবার চালের গুঁড়া দিয়ে বিভিন্ন পিঠাও তৈরি করে খেতে পারেন।

>> ভাত একটি হাইপোলোর্জিক খাবার। আবার যারা ভাত খেতে চান না তারা আটা, নুডলস, রুটি খেতে পারেন। এগুলো ভাতের বিকল্প।

>> চাল স্থানীয়, মৌসুমী ও খাদ্য ঐতিহ্যের অন্তর্গত। এটি স্বাস্থ্য, অর্থনীতি, বাস্তুসংস্থান বজায় রাখে। চাল খাঁটি সোনার চেয়ে কম নয়।

জাগো নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)