সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ভেজাল মরিচের গুড়া খাচ্ছেন না তো!

রান্নায় ব্যবহারের সময় কোনটা আসল আর কোনটা নকল তা বোঝার উপায় থাকে না

রান্নায় ব্যবহারের সময় কোনটা আসল আর কোনটা নকল তা বোঝার উপায় থাকে না

সবকিছুতেই ইদানিং ভেজাল মেশানো হয়ে থাকে। সে তালিকায় গুড়া মশলাও রয়েছে। অনেকেরই মরিচের গুঁড়া কেনার ক্ষেত্রে মন খুঁত খুঁত করে। কিন্তু তরকারি রান্নার সময় ব্যবহার করলে কোনটা আসল আর কোনটা নকল তা বোঝার উপায় থাকে না।

গুড়া মরিচ বানানোর ক্ষেত্রে ইটের গুঁড়া ছাড়াও ভেজাল হিসেবে ট্যালকম পাউডার, সাবানের গুঁড়া বা রঙ করা বালিও ব্যবহার করা হয়।

কিন্তু বাজার থেকে কিনে আনা মরিচের গুড়া ব্যবহার করার আগে তা যাচাই করে নেওয়ার মাধ্যমে নিশ্চিত হতে পারবেন এতে ভেজাল আছে কি-না। চলুন জেনে নেওয়া যাক-

এক গ্লাস পরিষ্কার পানিতে এক চা চামচ মরিচের গুঁড়া আলতো করে ঢালুন, এরপর গ্লাসের ওপর ভাসতে থাকা পাতলা স্তরটিকে আলতোভাবে চামচ দিয়ে তুলে হাতের তালুতে উঠিয়ে নিয়ে ধীরে ধীরে ঘষতে থাকুন। যদি হাতে খসখসে শক্ত দানাদার কিছু লাগে তাহলে বুঝবেন তা ইটের বা বালির গুঁড়ো মেশানো আছে।

আর যদি এতে সামান্য ফেনা ওঠে তাহলে বুঝতে হবে এতে সাবান কিংবা পাউডার জাতীয় কিছু মেশানো আছে।

এছাড়াও পানিতে ঢালার পরে যদি নাড়ার আগেই পানির রঙ লাল হয়ে যায়, তবে বুঝতে হবে এতে কৃত্রিম রঙ মেশানো আছে।

এমনকি, এতে যদি কাঠের গুঁড়ো বা এ জাতীয় কিছু মেশানো থেকে থাকে তবে সেটাও ওপরে ভেসে উঠবে।

ঢাকা ট্রিবিউনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)