সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

দেশের সব পশুর হাটে হাসিল বন্ধের নির্দেশনা চেয়ে রিট

রাজধানীসহ দেশের সব পশুর হাটে হাসিল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় ভবিষ্যতে আর কখনো কোনো ধরনের পশুর (গরু ছাগল বিক্রির) হাট বসানো যাবে না মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।

রাজধানীসহ দেশের সব পশুর হাটে হাসিল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় ভবিষ্যতে আর কখনো কোনো ধরনের পশুর (গরু ছাগল বিক্রির) হাট বসানো যাবে না মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) বিবাদী করা হয়।

পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।

আরও পড়ুন>> আফতাবনগরে গরুর হাট বসানোর ইজারা স্থগিত

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রিটের বিষয়টি তিনি জাগো নিউজকে নিশ্চিত করেন।

এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানান আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

তিনি বলেন, এর আগে চলতি বছরের মে মাসে কোরবানির ঈদের আগে একটি রিট আবেদন করেছিলাম। তখন আদালত রুল ও বাজারের দরপত্রের কার্যক্রম স্থগিত করেছিলেন। এরপর আপিল বিভাগ ওই রিটের আদেশ স্থগিত করেন। তখন রিটটি অকার্যকার হয়ে গেছে। তাই নতুন করে রিট আবেদন করেছি। রিটে রুল জারির আর্জি ও দেশের সব পশুর হাটের হাসিল গ্রহণ বন্ধের আর্জি জানানো হয়েছে।

এর আগে ঈদুল আজহার সময় রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসানোর বিষয়ে ইজারার কার্যক্রম স্থগিত করে দেওয়া আদেশের মেয়াদ আরও বাড়িয়েছিলেন হাইকোর্ট।

আরও পড়ুন>> আফতাবনগরে গরুর হাটের ইজারা স্থগিতের মেয়াদ বাড়লো

রিটকারী আইনজীবী বলেন, এক রিটের পরিপ্রেক্ষিতে এর আগে গত ২২ মে গরুর হাট বসানোর বিষয়ে ইজারার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। তারপর সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়, আর পর্যায়ক্রমে আদেশের মেয়াদ আরও বাড়ানো হয়।

এরপর গত ৩১ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালতে শুনানি হয়। সর্বশেষ গত ১৪ জুন হাইকোর্টের দেওয়া সেই আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এফএইচ/ইএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)