সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

দুইমাস পর কর্মব্যস্ততা ফিরেছে চাঁদপুরের মাছঘাটে

চাঁদপুরে মার্চ-এপ্রিল দুইমাস বন্ধ থাকার পর মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নেমেছেন অর্ধ লক্ষাধিক জেলে। ফলে ব্যস্ততা বেড়েছে জেলেদের। নদী থেকে আহরিত ইলিশ নিয়ে আসছে আড়তে। সেখানেই চলছে কেনা-বেচা। যদিও প্রথম দিনে আশানুরূপ ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা।

চাঁদপুরে মার্চ-এপ্রিল দুইমাস বন্ধ থাকার পর মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নেমেছেন অর্ধ লক্ষাধিক জেলে। ফলে ব্যস্ততা বেড়েছে জেলেদের। নদী থেকে আহরিত ইলিশ নিয়ে আসছে আড়তে। সেখানেই চলছে কেনা-বেচা। যদিও প্রথম দিনে আশানুরূপ ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা।

বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন পর বেচা-বিক্রি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। ফলে ঝিমিয়ে থাকা চাঁদপুর বড়স্টেশন মাছঘাট আবারো হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে। যদিও নদীতে ইলিশের সরবরাহ অনেক কম হওয়ায় দাম বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

জেলে মনির হোসেন বলেন, ভোরে মাছ ধরতে নেমেছি। নদীতে তেমন মাছ নেই। জেলেরা ইলিশ না পেলেও পোয়া, পাঙাশ, চিংড়িসহ বিভিন্ন দেশীয় মাছ পাচ্ছেন। আর সেই মাছ বিক্রির জন্য বড়স্টেশন মাছঘাটে আনা হচ্ছে। তবে এই মাছে তেলের টাকা উঠছে না।

ইলিশ ব্যবসায়ী নবির হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার মাছঘাটের চিত্র পুরো ভিন্ন। এ বছর ঘাটে তেমন মাছই নেই। আজকের বাজারে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজারে। সরবরাহ না বাড়লে দাম কমার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, মূলত এ মৌসুমে ইলিশ কম পাওয়া যায়। এছাড়া নদীতে পানি কম এবং নদী দূষণ হচ্ছে। যার কারণে ইলিশ সরবরাহ কমতে পারে। তবে সামনে নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টিপাত হলে ইলিশ সহ সব ধরনের মাছ পাওয়া যাবে।

শরীফুল ইসলাম/এএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)